প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবেও একটি মামলা করেছেন। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন। তবে প্রথম দিকে অগ্রাধিকারের ভিত্তিতে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা অগ্রাধিকারের তালিকায় ছিল না। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। আর তারপরেই শুনানির ব্যাপারে আশ্বাস দেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একাধিক মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুনানি পর্বে উপস্থিত হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে লাগাতার ভাবে গতকাল থেকে প্রচার করা হচ্ছে যে, আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করবেন। তবে কখন উঠবে সেই মামলা, তার দিকেই সকলে তাকিয়ে ছিলেন। অবশেষে এক আইনজীবী এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেই শুনানির কথা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তর দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। যেখানে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে করার আবেদন জানান তিনি। আর তারপরেই প্রধান বিচারপতি সেই আইনজীবীকে জিজ্ঞেস করেন যে, এই সংক্রান্ত আর নতুন কোনো মামলা হয়েছে কিনা? আর তখনই আইনজীবী ৩৬ এবং ৩৭ নম্বরে নতুন মামলা রয়েছে বলে জানিয়ে দেন। আর তারপরেই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন, তা ৩৭ নম্বরে রয়েছে বলেই খবর। তাই প্রধান বিচারপতি সেই শুনানির কথা বলায় কখন সেই শুনানি পর্ব শুরু হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।
