Site icon প্রিয় বন্ধু মিডিয়া

১৮ তম বিধানসভার প্রথম অধিবেশন: প্রোটেম স্পিকার তাপস রায়ের পরিচালনায় বিধায়ক হিসেবে প্রথম শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। আজ, বুধবার বিধানসভার অ্যানেক্স ভবনে ১৮ তম বিধানসভার নতুন নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্বের আনুষ্ঠানিক সূচনা হলো। নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে প্রোটেম স্পিকার (Pro-tem Speaker) তাপস রায়ের পরিচালনায় বিধায়ক হিসেবে সবার প্রথমে শপথ নিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার বিজেপি সরকারের অধীনে বিধানসভা অধিবেশন বসল। রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, আজ আইনসভার সদস্য হিসেবে শুভেন্দু অধিকারীর সংসদীয় পথ চলা শুরু হলো।প্রথা ও নিয়ম মেনে ১৮তম বিধানসভার সদস্যদের মধ্যে প্রথম বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরই বিধানসভার অ্যানেক্স ভবনে একে একে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্য ও বিজেপি বিধায়কেরা। নতুন মন্ত্রী ও বিধায়ক হিসেবে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক এবং অগ্নিমিত্রা পল সহ অন্যান্য জয়ী প্রার্থীরা ধারাবাহিকভাবে শপথবাক্য পাঠ করেন।

বাম ও তৃণমূল জমানার পর পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এই প্রথমবার শাসকদলের বেঞ্চে সম্পূর্ণ নতুন সমীকরণ দেখা গেল। নবনির্বাচিত মোট ১৪৩ জন বিধায়কের এই শপথগ্রহণ পর্বকে কেন্দ্র করে আজ সকাল থেকেই বিধানসভা চত্বর ছিল কড়া নিরাপত্তা বলয়ে মোড়া এবং উৎসবমুখর।এই শপথগ্রহণ পর্বের মাধ্যমেই আগামী দিনে বিধানসভার নতুন স্পিকার (Speaker) নির্বাচনের প্রক্রিয়া এবং সরকারের পরবর্তী প্রশাসনিক কাজকর্মের আনুষ্ঠানিক রূপরেখা তৈরি হবে।

Exit mobile version