Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মোদী আসার আগেই ফের চূড়ান্ত অসভ্যতা! শহরজুড়ে পোস্টার দিয়ে এ কোন নোংরামো?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল কংগ্রেস মুখে যতই বলুক যে, তারা বিজেপিকে পরোয়া করে না, বাস্তব চিত্র কিন্তু অন্য। জেলায় জেলায় বিজেপির পাল্লা কতটা ভারী, তা তৃণমূল খুব ভালো মতই বুঝতে পারছে। কিন্তু শহর কলকাতায় তৃণমূলের ভিত্তি আছে বলেই অনেকে মনে করেছিলেন। তবে এবার সেই কলকাতাতেও তৃণমূল যে মোদীর ভয়ে চরম আতঙ্কিত হয়ে রয়েছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। যার ফলে সাত সকালেই এক চূড়ান্ত নোংরামো দেখলো কলকাতা।

আজ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে তার বক্তব্য শোনার অপেক্ষায় বিজেপি কর্মী এবং গোটা রাজ্যবাসী। আর এই পরিস্থিতিতে সাত সকালেই শহর কলকাতায় বিভিন্ন জায়গায় একটি পোস্টার পড়তে দেখা গেল। যে পোস্টারে “বয়কট বিজেপি” লেখা রয়েছে। আর মোদী আসার দিনেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই পোস্টার রীতিমত প্রশ্ন তুলে দিচ্ছে ভোটের আগে বাংলার রাজনৈতিক পরিবেশ নিয়ে।

ইতিমধ্যেই শহর কলকাতায় “বয়কট বিজেপি” বলে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। মোদী আসার দিনে কলকাতার বুকে এই পোস্টার যে তৃণমূলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। যদিও বা যারা এই পোস্টার লাগিয়েছে, তা যে তৃণমূলেরই পক্ষ থেকে দেওয়া হয়েছে, এরকম কোনো খবর পাওয়া যায়নি। তবে বাংলায় যে রাজনীতি চলছে, তাতে মোদী জ্বরে আক্রান্ত হয়ে শাসকের পক্ষ থেকেই যে এই ধরনের নোংরা রাজনীতি চলছে, সেই বিষয়ে দ্বিমত নেই পদ্ম শিবিরের মধ্যে।

Exit mobile version