প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ব্যাপক আতঙ্কে রয়েছেন। একদিকে এসআইআরের চাপ এবং অন্যদিকে বিজেপির পক্ষে হাওয়া, শাসকের চাপ প্রবল ভাবে বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে আজ ব্রিগেডে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সভায় ব্যাপক উজ্জীবিত পদ্ম শিবিরের কর্মীরা। তবে তৃণমূলের যে আতঙ্ক রয়েছে, তা আবার একবার প্রমাণ হয়ে গেল। যেখানে বিজেপির সভায় আসা বাসে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
২৬ এর নির্বাচনের আগে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে রীতিমত উজ্জীবিত বিজেপি কর্মীরা। তবে সেই সভায় আসছিল বিজেপি কর্মীদের গাড়ি। কিন্তু সেই গাড়িতে চালককে আটকে রেখে বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, এদিন মোদীর ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে বেলদা থেকে বিজেপি কর্মীদের একটি বাস রওনা দিয়েছিলো। অভিযোগ, পথেই সেই বাসটি ঘিরে ধরে কয়েকজন বাইক চালক। আর তারপরেই চালককে মারধর করা হয় বলেও খবর। এমনকি বাসের কাচও ভাঙচুর করা হয়েছে। আর সেই ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যার ফলে বিশেষজ্ঞরা বলছেন, মোদীর সভা দেখার পরেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে তৃণমূল। তাই আগে থেকেই বাস ভাঙচুর করে হিংসার আশ্রয় বেছে নিয়েছে রাজ্যের শাসক দল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
