Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট? “মানে জানেন উনি!” মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জাতীয় নির্বাচন কমিশনকে প্রবল ভয় পেতে শুরু করেছেন। তিনি বুঝতে পারছেন যে, এবার যেভাবে তিনি পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালিত করতে চাইছেন, সেভাবে নির্বাচন পরিচালনা হবে না। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এসআইআর করছে, যেভাবে ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে রীতিমত আতঙ্কিত হয়ে কমিশনকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেছেন। যে বৈঠক থেকে আভাস পাওয়া গিয়েছিল যে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে এবার মনে হয় ইমপিচমেন্ট আনার পদ্ধতি অনুসরণ করা হতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আভাসের পরই বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়েই এবার তাকে পাল্টা ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল থেকেই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর বিভিন্ন টিভি চ্যানেলে একটি খবর নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও বা তাকে বিরোধীরা মোটেই পাত্তা দিচ্ছে না। কিন্তু সেখানে চর্চা হচ্ছে যে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এবার ইমপিচমেন্ট আনতে পারেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তার সুরে সুর মিলিয়ে বিরোধীরা সকলে একত্রিত হয়ে বড় পদক্ষেপ নিতে পারেন। কিন্তু এই ইমপিচমেন্ট এর অর্থ কি, এটা আনতে গেলে কি করতে হয়, তা কি আদৌ জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? এবার সেই প্রশ্ন তুলে ধরেই কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আজকে ভাষণের ড্রামা হয়েছে। সন্ধ্যেবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্ট। ইম্পিচমেন্টের মানে জানেন উনি? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত সাংসদের ভোট লাগে জানেন? দুর্ভাগ্য ১৫ বছরের মুখ্যমন্ত্রী, ৭ বারের এমপি, ইমপিচমেন্টের পদ্ধতি জানে না। সকাল থেকে ন্যারেটিভ তৈরি করাই কাজ।”

Exit mobile version