প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
একসময় দুজনেই তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন। তারপর মুকুল রায় আগে দলবদল করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে আসেন শুভেন্দু অধিকারী। আর প্রথম সভা থেকেই মুকুল রায়ের প্রশংসা করেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। তারপর রাজ্য রাজনীতিতে অনেক জল বয়ে যায়। বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে কিরে যান মুকুল রায়। এমনকি তার বিধায়ক পদ খারিজের দাবিতে আদালত পর্যন্ত যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যখন আদালতে মুকুল রায়ের বিধায় পথ থাকবে কি থাকবে না, তা নিয়ে চর্চা চলছে, তখন তিনি কার্যত বিছানায় শয্যাশায়ী। দীর্ঘ অসুস্থতার পর অবশেষে গতকাল রাত দেড়টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। আর মুকুল রায়ের এই এই প্রয়ানে শোক বার্তা জ্ঞাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের যে একটা তৃণমূলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা ছিল, তা বলার অপেক্ষা রাখে না। সকলেই একসময় তৃণমূল কংগ্রেসকে তৃণমুকুল কংগ্রেস বলে অভিহিত করতেন। পরবর্তীতে সেই তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তারপর ২০২১ সালে সেই তৃণমূল ছেড়ে মুকুল রায়ের পথেই পা বাড়িয়ে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হয়ে রাজ্যের বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সময় আর বিজেপিতে থাকেননি মুকুলবাবু। আবার নিজের পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। আর তারপর থেকেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য উঠে পড়ে লেগেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হাইকোর্টে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এসবের মধ্যেই অবশেষে আজ মুকুল রায়ের প্রয়াণের খবর আসতেই সকল স্তব্ধ গোটা রাজনৈতিক মহল। আর দীর্ঘদিন এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে সময় কাটানোর মুহূর্ত আজ সকলেই তুলে ধরছে। আর মুকুলবাবুর এই প্রয়াণের খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, মুকুল রায়ের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।” বলা বাহুল্য, এই মুকুল রায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শুভেন্দু অধিকারীর একসাথে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন লড়াই করেছেন তারা। তারপর মুকুল বাবু প্রথমে বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু বাবুও সেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। কিন্তু তারপর আবার মুকুল রায় তৃণমূল কংগ্রেসের ফিরে যাওয়ায় কিছুটা মনঃক্ষুণ্ণ হন শুভেন্দু অধিকারী। এমনকি মুকুলবাবুকে জব্দ করতে এবং তৃণমূলকে চাপে রাখতে তার বিধায়ক পদ খারিজের জন্যও প্রবল আইনি লড়াই করেছিলেন তিনি। আর এসবের মধ্যেই আজ মুকুল রায়ের চলে যাওয়া পুরোনো দিনের অনেক কথা মনে করিয়ে দিচ্ছে রাজ্যের বিভিন্ন রাজনীতিবিদের পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও। আর সেই কারণেই মৃত্যুর খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন তিনি।
