Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নন্দীগ্রামে শুভেন্দুকে কাবু করতে ফের দলবদলুর ওপরেই ভরসা তৃণমূলের? হয়ে গেল যোগদান!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল ভেবে নিয়েছে যে, আর কোনভাবেই শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না। নন্দীগ্রামে তো বটেই, রাজ্যের বিরোধী দলনেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করেছে বিজেপি। ২০২১ এ যেভাবে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী, তাতে তার পর থেকেই রীতিমত প্রেস্টিজে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। আজ আর কিছুক্ষণ পরেই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। আর সেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে পরাজিত করতে শেষ পর্যন্ত তৃণমূলের অস্ত্র হলো বিজেপির নেতা?

সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে। যে ছবি প্রকাশ হওয়ার পরেই রীতিমত জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে এবার হয়ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা এই পবিত্র করকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টিকিট দিতে পারে রাজ্যের শাসক দল। কিন্তু কে এই পবিত্র কর? যাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টিকিট দেওয়ার জন্যই তৃণমূল দলে নিয়েছে বলে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে।

বলা বাহুল্য, নন্দীগ্রামের ভূমিপুত্র এই পবিত্র কর শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং যেভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের দুই কেন্দ্রে দাঁড়িয়েছেন, তাতে রীতিমত জর্জরিত এবং আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই এখন বিজেপি থেকে নেতা নেওয়া ছাড়া তাদের আর কোনো গতি নেই। আর সেই কারণেই তারা ভাবছে যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা পবিত্র করকে নিজেদের দলে যোগদান করিয়ে তাকেই তৃণমূল প্রার্থী করে শুভেন্দু বাবুকে নন্দীগ্রামে পরাজিত করবে। কিন্তু তৃণমূলের এই স্বপ্ন যে কোনোদিন পূরণ হবে না, যাকেই তারা প্রার্থী করুক, নন্দীগ্রামের মানুষের আত্মার আত্মীয় যে শুভেন্দু অধিকারী, তা আবারও ভোটের ফলাফলের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাবে বলেই দাবি করছে গেরুয়া শিবির।

Exit mobile version