প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে প্রকাশ করা হলো বিজেপির প্রার্থী তালিকা। কথা ছিল, আগামীকাল বিজেপির পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কিছুক্ষণ আগেই রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিলো ভারতীয় জনতা পার্টি। যেখানে জল্পনা যেভাবে চলছিল, সেই অনুযায়ীই রাজ্যের দুটি আসন থেকে প্রার্থী হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২৬ এর বিধানসভা নির্বাচনের ঘোষণার অনেকদিন আগে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন যে, তিনি ২০২১ সালে যেমন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, ঠিক তেমনই ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। যার পর থেকেই জল্পনা তৈরি হচ্ছিল যে, তাহলে কি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২০২৬ এর নির্বাচনেও লড়াই করতে চলেছেন শুভেন্দুবাবু? অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার।
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি শুভেন্দুবাবুকে কোথায় তিনি দাঁড়াবেন, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জল্পনা উস্কে দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে, তার কাছে প্রথম প্রায়োরিটি নন্দীগ্রাম। তবে নন্দীগ্রাম রেখে দল যদি তাকে অন্য কোথাও লড়াই করতে বলে, তাহলে তিনি তাতে সম্মতি প্রকাশ করবেন। হয়ত শুভেন্দু অধিকারীকে সেই কারণেই একেবারে নেক টু নেক ফাইটের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে খেলার জন্যই বিজেপির পক্ষ থেকে এই কৌশল নেওয়া হয়েছে। তাই নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও দলের বৈতরণী পার করার জন্য বিজেপির পক্ষ থেকে একমাত্র ভরসা রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার ওপর। স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকায় বিজেপি যে চমক দিয়েছে, তাতে কিন্তু তৃণমূল যথেষ্ট বেগ পেতে শুরু করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
