Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অবশেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! তবে এই বিষয়ে চরম অসন্তুষ্ট শমীক!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে গতকাল এসআইআরের পর একটি ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। যেখানে রাজ্যজুড়ে এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলেই খবর। তবে ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে। যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই ৬০ লক্ষের ভবিষ্যৎ কি, তার দিকে সকলের নজর রয়েছে। তবে যে ৬৪ লক্ষ্যের নাম বাদ দিয়ে গতকাল একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই বিষয়ে কোনো মন্তব্য না করে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোটার তালিকা প্রকাশ করার পক্ষেই জোর দিলেন রাজ্য বিজেপির সভাপতি। চূড়ান্ত ভোটার তালিকায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ গেলেও ফর্ম সেভেন নিয়ে নিজেদের অসন্তোষের কথা প্রকাশ করলেন তিনি।

প্রথম দিন থেকেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, এই রাজ্যে প্রচুর অবৈধ এবং মৃত ভোটারকে ভোটার তালিকায় রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি তাদের মাধ্যমেই একের পর এক নির্বাচনে তারা জিতে আসে। তাই এসআইআর কতটা জরুরী, তার পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে বিরোধীদের। তবে তৃণমূল অবশ্য এই এসআইআরের বিরুদ্ধে প্রথম দিন থেকেই বিদ্রোহ ঘোষণা করেছে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে গোটা রাজ্যজুড়ে প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলেই খবর। কিন্তু এরপরেও গোটা বিষয়ে যে তারা সন্তুষ্ট নন, তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। এক্ষেত্রে তারা যে ফর্ম সেভেন জমা দিতে পারেননি এবং যেভাবে তাদের বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত করা হয়েছে এবং প্রচুর ফর্ম সেভেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি। আর সেখানেই চূড়ান্ত ভোটার তালিকায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ এবং বিচারাধীনের তালিকায় ৬০ লক্ষ মানুষের নাম থাকা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “আমরা আগেও বলেছি, নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম সেভেন বাজেয়াপ্ত করা হয়েছে, বেআইনিভাবে পুলিশ যেগুলো তুলে নিয়ে গেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেগুলো জমা দিতে পারেনি, অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস, সেই ফর্ম সেভেন জমা নিতে হবে। শুধু আমাদের নয়, তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ ফর্ম সেভেন জমা দিয়ে থাকে, সেটারও শুনানি করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ হয়নি। পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটিমুক্ত, ভেজালমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। আশা রাখছি, তারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন।”

Exit mobile version