প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরেই এই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মত অভিযোগ রয়েছে, বেকারত্বের মত অভিযোগ রয়েছে। তবে এর পাশাপাশি সরকারি কর্মচারীরা এই সরকারের প্রতি ব্যাপক ক্ষুব্ধ। কারণ তারা নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন না। এমনকি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের থেকে তাদের মহার্ঘভাতার ফারাক ক্রমশ বাড়তে শুরু করেছে। একের পর এক তারিখ হয়। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়েই বন্ধ থেকেছে বকেয়া মহার্ঘ ভাতার রায়দান। সকলেই তাকিয়ে ছিলেন, সেই রায়ের দিকে। অবশেষে যে খবর পাওয়া গেল, তাতে রাত পোহালেই হতে চলেছে সেই বকেয়া মহার্ঘভাতা মামলার রায়দান শীর্ষ আদালতে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বকায় মহার্ঘ ভাতা, তা নিয়ে যে মামলা হয়েছিল, তার শুনানি হয়েছে। তবে কবে রায় বেরোবে, আর কার পক্ষে রায় যাবে, তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন সরকারি কর্মচারীরা। আগামীকাল রাজ্য বাজেট রয়েছে। বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, সেই রাজ্য বাজেটে মহার্ঘভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কেননা সামনেই নির্বাচন। তাই তার আগে সরকারি কর্মচারীদের মন পেতে তারা জনমোহিনী কোনো ঘোষণা করতে পারে। আর এই পরিস্থিতিতে আগামীকাল যখন রাজ্য বাজেট, ঠিক সেই দিনেই সুপ্রিম কোর্টে এই বকেয়া মহার্ঘ ভাতা মামলার রায়দান ঘোষণা করা হবে।
সূত্রের খবর, আগামীকাল সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে বকেয়ার মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করা হবে। আর এই খবর পাওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সকলেই প্রতীক্ষার প্রহর গুনছেন যে, সকালে ঠিক কি রায় বেরোবে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্ট আগামীকাল এই বকেয়া মহার্ঘ ভাতা মামলার রায়দান করতে চলেছে। স্বাভাবিক ভাবেই রাত পোহালেই সুপ্রিম কোর্টে যে মেগা রায়দান রয়েছে, তা কার পক্ষে যায়, সরকারি কর্মচারীদের কাছে কোনো খুশির খবর বয়ে আনে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।
