Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অবশেষে রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার! শুনেই কি বললেন শমীক? জেনে নিন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর শুরু হওয়ার পর থেকেই বারবার রাজ্য বিজেপির সভাপতি দাবি করেছেন যে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিজে পশ্চিমবঙ্গে আসতে হবে। তিনি দিল্লিতে বসে থাকলে চলবে না। যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এবং এসআইআরকে কেন্দ্র করে বিরোধীদের ভয় দেখানো থেকে শুরু করে আইন হাতে তুলে নিচ্ছেন একটা অংশের মানুষ, তাতে জ্ঞানেশ কুমার নিজে এই রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখুন। প্রায় প্রতিদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করতে দেখা যেত রাজ্য বিজেপির সভাপতিকে। আর অবশেষে আগামী ৮ মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যেখানে আসছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারও। স্বাভাবিক ভাবেই এতদিন ধরে শমীকবাবু যে দাবি করে এসেছিলেন, অবশেষে তা পূরণ হতে চলেছে। আর জ্ঞানেশ কুমারের রাজ্যে আসা নিয়েই এবার সন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

পশ্চিমবঙ্গ বাদেও দেশের অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মত এত অশান্তির খবর কোনো রাজ্য থেকে পাওয়া যাচ্ছে না। আসলে এই রাজ্যের শাসক দল চাইছে, অবৈধ ভোটারদের ভোটার তালিকায় রেখে দিতে। আর সেই কারণেই তারা এসআইআরকে আটকানোর সব চেষ্টা করছে। আর কোনোভাবেই যখন সেই প্রক্রিয়া বন্ধ হচ্ছে না, তখন তৃণমূল ভয় দেখানো থেকে শুরু করে এই গোটা প্রক্রিয়াকে ভণ্ডুল করতে সব রকম চেষ্টা বেছে নিয়েছে। আর সেই কথা তুলে ধরেই বারবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার দিল্লিতে বসে না থেকে রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখুন বলে দাবি জানিয়েছিলেন শমীক ভট্টাচার্য। অবশেষে তিনি রাজ্যে আসছেন। আর সেই ব্যাপারেই এবার বড় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রাজ্যে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো প্রথম দিন থেকেই বলছি, জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না। কারণ ১২ রাজ্যে এসআইআর চলছে। তার মধ্যে ব্যতিক্রম রাজ্য পশ্চিমবঙ্গ। এত হল্লা কোথাও হয়নি, এত মৃত্যু কোথাও নেই, এত আক্রমণ কোথাও নেই, কোথাও বিডিও অফিস ভাঙচুর নেই, কোথাও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ নেই, কোথাও ফর্ম ছিনিয়ে নেওয়ার ঘটনা নেই, পুলিশের ফর্ম বাজেয়াপ্ত করার দৃষ্টান্ত নেই। তাই যেহেতু এটা ব্যতিক্রম রাজ্য, এগিয়ে বাংলা, সেহেতু জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন। আমি জেনে খুশি। তিনি দেখবেন।”

Exit mobile version