প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানে এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি রয়েছে। আর সবথেকে বড় কথা, সেই মামলায় শুনানির সময় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই চর্চা শুরু হয়েছিল যে, আজ তিনি আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে অনেক আগেই পৌঁছে গিয়েছেন। আর অবশেষে সেই মামলার শুনানি শুরু হয়ে গেল। যেখানে শুরুতেই পাঁচ মিনিট বলার জন্য অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, আজ সকাল থেকেই সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছেন, সেই মামলায় তিনি নিজেই ব্যক্তিগতভাবে সওয়াল করেন, নাকি আইনজীবীরা সওয়াল করেন, তার দিকে সকলেই তাকিয়ে ছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ে সুপ্রিম কোর্টে যাওয়ার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এবার হয়ত তিনিও এই শুনানির সময় কিছু বলতে পারেন। অবশেষে সেই শুনানি শুরু হয়ে গেল। আর শুনানির সময়ই নিজের কথা বলার জন্য প্রধান বিচারপতির কাছে অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রধান বিচারপতিও তার অনুমতি মঞ্জুর করেছেন বলে খবর।
সূত্রের খবর, ইতিমধ্যেই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আর সেখানেই কিছু কথা বলার জন্য অনুমতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাঁচ মিনিট সময় চাইছি।” আর সাথে সাথেই প্রধান বিচারপতি বলেন, “৫ মিনিট কেন, আপনি ১৫ মিনিট বলতে পারেন। তাতে অসুবিধে নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন।” স্বাভাবিকভাবেই মামলার শুনানি হওয়ার সাথে সাথেই মুখ্যমন্ত্রী যে আবেদন করলেন বলার ক্ষেত্রে, সেই আবেদন মঞ্জুর করলেন প্রধান বিচারপতি। এখন মুখ্যমন্ত্রী সওয়াল পর্বে কি কি যুক্তি শীর্ষ আদালতের কাছে উপস্থাপিত করেন, সেদিকেই নজর থাকবে সকলের।
