Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ঐতিহাসিক মুহূর্ত! মালদহে সবুজ পতাকা উড়িয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উন্নয়নের নাম যে নরেন্দ্র মোদী, প্রগতির নাম যে নরেন্দ্র মোদী এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম যে নরেন্দ্র মোদী, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল সকলের কাছে। যে বাংলার মানুষের কাছে এখনও পর্যন্ত ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন ঠিকঠাক ভাবে পৌঁছয়নি, সেইখানে সেই বাংলার মাটি থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সৃষ্টি করে দিলেন। বুঝিয়ে দিলেন, কেন্দ্রে যে সরকার রয়েছে, সেই সরকার যদি বাংলায় আসে, তাহলে উন্নয়ন দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে। সকলের মধ্যে যে প্রতীক্ষা ছিলো, অবশেষে মালদহ টাউন স্টেশনে পৌঁছে সবুজ পতাকা উড়িয়ে সেই প্রতীক্ষার অবসান ঘটালেন দেশের প্রধানমন্ত্রী।

আজ সকলেই কৌতুহলী ছিলেন, এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। যেখানে মালদহের মাটি থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করার কথা ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিছুক্ষণ আগেই মালদহ টাউন স্টেশনে পৌঁছে ট্রেনের ভেতরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। আর তারপর সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। এছাড়াও আজ মালদহের মাটি থেকেই রাজ্যের আরও একাধিক ট্রেনের শুভ সূচনা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পশ্চিমবঙ্গের মাটি থেকে প্রধানমন্ত্রী শুভ সূচনা করায় তাতে আবেগে, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন বাংলার সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের বুকে বারবার করে তৃণমূল সরকারের পক্ষ থেকে বলা হয় যে, কেন্দ্রীয় সরকার নাকি উন্নয়নমূলক কাজ করতে চাইছে না। এমনকি বাংলাকে তারা নাকি বঞ্চিত করছে। তবে আজ তৃণমূলের সেই বক্তব্য যে শুধুমাত্র মিথ্যে প্রচার, তা হাতেনাতে প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে রেলের মানচিত্রে উন্নয়নের জন্য বাংলার নাম স্বর্ণাক্ষরে লিখে দিলেন তিনি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এই বাংলার মাটি থেকেই সূচনা করে প্রধানমন্ত্রী আপামর জনসাধারণের মন জয় করে নিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version