Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অপেক্ষার দিন শেষ, আজ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে চলেছে কমিশন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সকলের মধ্যে যে অপেক্ষা তৈরি হয়েছিল, যে প্রতীক্ষায় দিন গুণ ছিলেন রাজ্যবাসী, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ। আজ বিকেলেই সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলা সহ পাঁচ রাজ্যের আসন্ন যে নির্বাচন, তার দিনক্ষণ আজই কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে। স্বাভাবিক ভাবেই সকলের মধ্যে এখন একটাই প্রশ্ন যে, পশ্চিমবঙ্গে কয় দফায় হতে চলেছে ভোট?

প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে। এসআইআরের পর চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। তবে লক্ষ লক্ষ ভোটারের নাম যেভাবে বিবেচনাধীনের তালিকায় রয়েছে, তাতে তাদের বিষয়টি ক্লিয়ার না করে ভোট ঘোষণা করা যাবে না বলে তৃণমূল দাবি তুলতে শুরু করেছিল। সম্প্রতি রাজ্য থেকে ঘুরে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারপরেই যে যে কোনোদিন ভোট ঘোষণা হয়ে যেতে পারে, সেই সম্পর্কে নিশ্চিত ছিলেন সকলে। অবশেষে আজই সেই ভোট ঘোষণা হতে চলেছে।

সূত্রের খবর, আজ বিকেলেই বিজ্ঞান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে বিকেল চারটার সময় সাংবাদিক বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মূলত, পশ্চিমবঙ্গ সহ যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে, তারই দিনক্ষণ আজ ঘোষণা হতে পারে। সব মিলিয়ে কয় দফায় ভোট হয় পশ্চিমবঙ্গে এবং কবে থেকে সেই নির্বাচন শুরু হয়, সেদিকেই নজর গোটা রাজ্যবাসী।

Exit mobile version