Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দেশজুড়ে প্রশ্ন ফাঁস রুখতে এবার চূড়ান্ত অ্যাকশন! লোকসভায় পাশ ঐতিহাসিক সংশোধনী বিল, রাজ্যসভায় পেশ আগামীকাল!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা এবং দেশজুড়ে একের পর এক বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া পদক্ষেপ নিল সংসদ। আজ, ২৯ জুলাই ২০২৬, বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল (The Public Examination Amendment Bill, 2026)। এই নতুন আইন কার্যকর হলে পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অপরাধের সাথে যুক্ত সিন্ডিকেট এবং চক্রগুলির বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আগামীকালই এই সংশোধনী বিলটি অনুমোদনের জন্য রাজ্যসভায় পেশ করবে কেন্দ্রীয় সরকার।

বিলটির গুরুত্ব বিবেচনা করে সংসদের নিম্নকক্ষে ব্যাপক আলোচনার পর আজ লোকসভায় ধ্বনিভোটের (Voice Vote) মাধ্যমে এটি পাশ করানো হয়। লোকসভার সবুজ সংকেত মেলার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই, অর্থাৎ আগামীকালই বিলটি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর এটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। জাতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত বড় বড় চক্রের জাল পুরোপুরি গুঁড়িয়ে দিতেই এই সংশোধনী আনা হয়েছে।

সংসদ সূত্রে খবর, সাম্প্রতিককালে দেশের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে এসেছিল। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এই ধরনের অপরাধকে অ-জামিনযোগ্য এবং কঠোর শাস্তিযোগ্য করতে এই বিল আনা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার মতো কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। এছাড়াও মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে।

Exit mobile version