প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অঙ্গ হিসেবে ১৪৪ টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, মাঝে বিজেপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হলেও, দিলীপ ঘোষকে নিজের পছন্দের আসনেই আবার টিকিট দেওয়া হতে পারে। সেক্ষেত্রে খড়গপুর সদর কেন্দ্রে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ভবিষ্যৎ কি, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে আজ প্রার্থী তালিকায় যে কেন্দ্রে তার দাঁড়ানোর ইচ্ছা ছিলো, সেই কেন্দ্র থেকেই প্রার্থী করা হলো রাজ্য বিজে,DYGAXDGপির প্রাক্তন সভাপতিকে।
২০২৪ এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। তবে সেই কেন্দ্র থেকে পরাজিত হন তিনি। তারপর তার মনে কিছুটা হলেও ক্ষোভ ছিলো, এই কেন্দ্রে তাকে প্রার্থী করা নিয়ে। তারপর বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন যে, তাকে যদি প্রার্থী করা হয়, তাহলে তিনি তার পছন্দের কেন্দ্র খড়গপুর অথবা মেদিনীপুরেই দাঁড়াবেন। পরবর্তীতে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের পৌঁছে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে তাকে দেখতে পাওয়া নিয়ে বিজেপির মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়। বিজেপির সেভাবে কোনো কর্মসূচিতে দিলীপবাবুকে প্রথম দিকে দেখতে না পাওয়া গেলেও, সাম্প্রতিককালে তিনি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এমনকি নির্বাচনের দিন যত এগিয়ে আসছিল, ততই খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন, সেই হিরণ চট্টোপাধ্যায়ের বিবাহ সংক্রান্ত একটা বিষয়ের ফলে তাকে এবার প্রার্থী নাও করা হতে পারে বলে চর্চা শুরু হয়েছিল। সেক্ষেত্রে উঠে আসছিল দিলীপ ঘোষের নাম। অবশেষে সেই খড়গপুর সদর কেন্দ্র থেকে দিলীপবাবুর ওপরেই আস্থা রাখলো ভারতীয় জনতা পার্টি।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দিলীপ ঘোষ নিজে অত্যন্ত খুশি হবেন। এমনকি মাঝে তিনি তার কেন্দ্র বদল হওয়া নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তা এখন অনেকটাই মিটে যাবে। সেদিক থেকে এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি নিজেদের বিধায়ক সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে। আর সেই কারণেই হিরন চট্টোপাধ্যায়কে নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হতেই সেখানে পুরোনো মুখ দিলীপ ঘোষের ওপরেই ভরসা রাখতে দেখা গেল গেরুয়া শিবিরকে।
