Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহের বড় কর্মসূচি! অপেক্ষায় গোটা রাজ্যবাসী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি সর্বভারতীয় চাণক্য হিসেবেই অভিহিত করা হয় তাকে। তিনি যেখানে নজর দেন, সেইখানে যে সাফল্য আসে, তা খুব ভালো মতই জানেন বিশেষজ্ঞরা‌। সামনেই ২০২৬। আর ২০২৬ এ পশ্চিমবঙ্গ জয় যে বিজেপির কাছে প্রধান টার্গেট, তা নতুন করে বলতে হবে না। আর বঙ্গ জয়ের ক্ষেত্রে অমিত শাহ যে বাড়তি নজর রেখেছেন, তাও খুব ভালো মত জানেন সকলেই। আর এই পরিস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর কিছু সময় পরেই বড় কর্মসূচি করতে চলেছেন তিনি।

ইতিমধ্যেই গতকাল পশ্চিমবঙ্গে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরেই সোজা বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয় পৌঁছে গিয়েছেন তিনি। যেখানে বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই খবর পাওয়া যাচ্ছে। আর আজ কিছু সময় পরেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাংবাদিক বৈঠক করবেন তিনি। আর সেই সাংবাদিক বৈঠকে অমিত শাহ কি বলেন, তৃণমূলকে সরাতে বিজেপি কোন কৌশল নিয়ে এগোচ্ছে, সেই সম্পর্কে তার বক্তব্যের মধ্যে দিয়ে কোনো আভাস পাওয়া যায় কিনা, তার অপেক্ষায় রয়েছে গোটা রাজ্যবাসী।

বিশেষজ্ঞদের মতে, অমিত শাহ এবার যে সমস্ত কর্মসূচি করছেন, তার পুরোটাই ঘরোয়া বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে একমাত্র তিনি সাংবাদিক বৈঠকে সকলের সঙ্গে মিলিত হবেন। স্বাভাবিকভাবেই সেই সাংবাদিক বৈঠকেই অমিত শাহের মনোভাব বোঝা যাবে পশ্চিমবঙ্গ সম্পর্কে। বিজেপি নেতা কর্মীরা যেভাবে পশ্চিমবঙ্গে কাজ করছে, তাতে তিনি খুশি কিনা, সেই বিষয়েও কিছুটা হলে আভাস পাওয়া যাবে অমিত শাহের আজকের সাংবাদিক বৈঠক থেকে বলেই মনে করা হচ্ছে। তাই ঘরোয়া বৈঠকে অমিত শাহের বার্তার পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আজ বেলা ১২ টায় তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে সাংবাদিকরা যে সমস্ত প্রশ্ন করেন এবং তার ভিত্তিতে অমিত শাহ যে প্রতিক্রিয়া দেন, তাতে পশ্চিমবঙ্গ নিয়ে এবং ২০২৬ নিয়ে তাদের মনোভাব কি, তার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version