Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাহুলের নামেই সায়! অবশেষে রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রয়েছে রাজ্যসভা নির্বাচন। যেখানে পাঁচটি আসনে ভোট হবে।‌ আর এর মধ্যে চারটি আসনে তৃণমূল প্রার্থী দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে তাদের জয় লাভ নিশ্চিত। অন্যদিকে বিজেপির একটি আসনে জয়লাভ নিশ্চিত। তবে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হলেও, বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে এতদিন জল্পনার শেষ ছিলো না। বিভিন্ন নাম ঘুরতে শুরু করেছিল। তবে সবথেকে বেশি চর্চায় ছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার নাম। ‌ অবশেষে সেই নামেই সীলমোহর দিলো কেন্দ্রীয় বিজেপি।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে নিজেদের ঘর সামলাতে হচ্ছে। বিভিন্ন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে, বিজেপির অনেক নেতারা বিদ্রোহী। যারা এতদিন লড়াই করেও কিছু পাননি, তারা যদি সঠিক মর্যাদা না পান, তাহলে ভোটের আগে তারা অনেকেই বেঁকে ধরতে পারেন। সেক্ষেত্রে ক্ষতি হতে পারে ভারতীয় জনতা পার্টির। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যসভার ভোটে বিজেপি এই রাজ্যে নিজেদের কোন্দল সামলাতে এমন কাউকে প্রার্থী করতে পারে, যিনি বিজেপির অনেক দিনের পুরনো মুখ। অবশেষে বিভিন্ন মহলে যে এই চর্চা চলছিল, সেটাতেই কার্যত সায় দিয়ে দিলো কেন্দ্রীয় বিজেপি। যেখানে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে করা হলো এই রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী।

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এই রাজ্যে রাজ্যসভার প্রার্থী হিসেবে রাহুল সিনহার নাম ঘোষণা করা হয়। আর এই খবর সামনে আসার পরেই রীতিমত খুশি গোটা পদ্ম শিবির। অনেকেই ভাবছেন, এতদিনে বিজেপি সঠিক স্ট্র্যাটেজি নিয়েছে। কারণ বিজেপি আন্তরিকভাবেই চাইছে, এবার রাজ্যের ক্ষমতায় আসতে। তাই রাহুল সিনহার একটি নিজস্ব গোষ্ঠী রয়েছে এবং তিনি অনেক দিনের পুরোনো নেতা বিজেপির। তাই তাকে খুশি করে, তাকে সম্মান দিয়ে বিজেপি এবং রাহুল সিনহার যে সমস্ত অনুরাগীরা রয়েছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে ২৬ এর নির্বাচনের আগে আরও সংঘবদ্ধ হওয়ার মত একটা কৌশল গ্রহণ করলো। আর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এবার রাহুল সিনহার রাজ্যসভায় যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version