Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে বাবরি মসজিদের শিলান্যাস! রাজনৈতিক ষড়যন্ত্র বলে বিস্ফোরক মোহন ভাগবত!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যে কিছুদিন আগেই বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। যে ঘটনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন উঠেছে যে, কেন বাবরের নামেই মসজিদ করতে হবে? যে বাবর ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করেছিলো, ভারতকে আক্রমণ করেছিলো, তার নামে কেন মসজিদ করবেন হুমায়ুন কবীর? স্বাভাবিকভাবেই এই বিষয়ে বিভিন্ন মহলে চর্চা হয়েছে, সমালোচনা হয়েছে। আর তার মধ্যেই এবার কলকাতায় এসে সেই বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুতে বড় মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

এমনিতেই এই রাজ্যের বুকে প্রতি সময় বিরোধীরা অভিযোগ তোলে যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে হিন্দুদের বিভিন্ন সনাতনী কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এই রাজ্যের সরকার পরিকল্পনামাফিক হিন্দুদের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। আর তার মধ্যেই সম্প্রতি কিছুদিন আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর। আর তার মধ্যেই এবার কলকাতায় এসে সেই বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতে গোটা বিষয়কে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান।

গতকাল কলকাতায় একটি কর্মসূচিতে যোগ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর সেখানেই বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতে তিনি বলেন, “দীর্ঘদিনের শুনানিতে রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ক মিটিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। দীর্ঘ বিবাদে ইতি পড়েছে। ফের বাবরি মসজিদ তৈরি করা পুরনো বিবাদে ইন্ধন দিতে রাজনৈতিক ষড়যন্ত্র।”

Exit mobile version