Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! তার আগেই ফের নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠক!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী ৮ মার্চ রাতেই রাজ্যে আসতে চলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ।‌ যেখানে আগামী ৯ এবং ১০ তারিখ দফায় দফায় বৈঠক করবেন তারা। মূলত, ভোট ঘোষণার আগেই এই বৈঠক হয়। স্বাভাবিকভাবেই তারা এই বৈঠক করে ফিরে যাওয়ার পরেই ভোট ঘোষণা হবে বলেই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর এসবের মধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে ফের হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক।

২৬ এর নির্বাচন ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দল প্রচার কৌশল শুরু করে দিয়েছে। তবে সকলের একটাই কৌতুহল যে, ভোট কবে ঘোষণা হবে? যতদিন যাচ্ছে, ততই পিছিয়ে যাচ্ছে ভোটের দিনক্ষণ। আর এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যেখানে তারা নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে দিল্লি যাবেন। আর তারপরেই ভোট ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেকেই বলছেন, মার্চ মাসের মাঝামাঝি সময়েই হতে পারে ভোট ঘোষণা। আর এই পরিস্থিতিতে কমিশনের ফুল বেঞ্চ রাজ্য আসার আগেই আরও একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। যেখানে রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে চলেছে। আর তার আগেই দিল্লি থেকে হতে পারে একটি ভার্চুয়াল বৈঠক। যেখানে রাজ্যের সিইও, প্রত্যেকটি জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা। আর সেই বৈঠকেই থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী। অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগেই কোন জেলার কি পরিস্থিতি রয়েছে, কতটা তারা ভোট প্রস্তুতি এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই বিষয়টি নিয়ে খোঁজখবর নিতেই এই বৈঠক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version