Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যে এবার এক দফায় ভোট? শুনেই বড় মন্তব্য করে বসলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল থেকেই বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় খবর প্রচারিত হতে শুরু করেছে যে, রাজ্যে নাকি এবার এক দফায় বিধানসভা ভোট হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত নয়। কেননা জাতীয় নির্বাচন কমিশন যদি এই ব্যাপারে সিইও দপ্তরের কাছে কোনো পরামর্শ চায়, তাহলে তারা জানিয়ে দেবে যে, তারা এক দফায় নির্বাচন করাতেও প্রস্তুত। স্বাভাবিকভাবেই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গের ভোট হলেই যে রক্তপাত এবং অশান্তি হয় এবং যেভাবে কারচুপি করে নির্বাচন হয় বুথ দখল করে এই রাজ্যের শাসক দলের দুষ্কৃতীরা বলে প্রতিনিয়ত অভিযোগ করে বিরোধীরা, সেক্ষেত্রে এবারের নির্বাচনটা স্বচ্ছ ভাবে করানোর জন্য বিরোধী দল, বিশেষ করে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। তারা খুব ভালো মতই বুঝতে পারছে যে, সঠিকভাবে ভোট হলে এবার তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না। আর সেই কারণেই ভোটটা যাতে নিরপেক্ষভাবে হয় এবং কোনো বুথ দখল যাতে না হয়, তার জন্য বিভিন্ন রকম প্রস্তাব কমিশনের কাছে দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে রাজ্যে এক দফায় ভোটের যে সম্ভাবনা এবং যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়েই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। আজ এসআইআরের শুনানির শেষ দিন। ফলে এই দিনক্ষণ বৃদ্ধি করা হবে কিনা, তা সময় বলবে। কিন্তু তার মধ্যেই গতকাল খবর পাওয়া গিয়েছে যে, রাজ্যে এক দফায় বিধানসভা ভোট করানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত সিইও দপ্তর। অনেকেই বলছেন যে, এক দফায় কোনোমতেই নির্বাচন সম্ভব নয়। আবার অনেকে বলছেন, এই এক দফায় নির্বাচন হলে তৃণমূলের যে সমস্ত গুন্ডাবাহিনী বিভিন্ন জায়গায় ভয় দেখাতে দফায় দফায় জেলায় জেলায় পৌঁছে যায়, তারা সেভাবে সন্ত্রাস করতে পারবে না। ফলে একদিক থেকে নিরপেক্ষ নির্বাচনের অনেকটাই সুবিধা হবে। তবে বিভিন্ন মহল থেকে যে কথাই বলা হোক না কেন, রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু অন্য কথা বলছেন। ১ দফা হোক বা ১০ দফা, তার বক্তব্য একটাই যে, শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করাতে হবে। কোনোমতেই ক্যামেরা বন্ধ করে অতীতের মত নির্বাচনকে প্রহসনে পরিণত করা যাবে না।

এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “কয় দফায় ভোট হবে, এটা নিয়ে আমরা কিছু বলবো না। আমরা নিরপেক্ষ ভোট চাই, স্বচ্ছ ভাবে ভোট চাই। আমরা চাই, ২০২১ এবং ২০২৪ এর মত নির্বাচন যেন না হয়। আমরা চাই, ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই, ভূতেরা যেন ভোট না দেয়। আমরা চাই, একই লোক বিভিন্ন জায়গায় ভোট দিয়ে শেষে ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে যাক, এই ঘটনা যেন না ঘটে।”

Exit mobile version