Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যবাসীকে ৫ লক্ষ টাকার রক্ষা কবজ! প্রথম ক্যাবিনেটেই বড় ধামাকা শুভেন্দুর, খুশিতে আত্মহারা বাংলার কোটি কোটি মানুষ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষেই তিনি জানিয়ে দিলেন, আজ থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। দীর্ঘ কয়েক বছর ধরে যে সুবিধার জন্য বাংলার মানুষ হাহাকার করছিলেন, এক কলমের খোঁচায় সেই বঞ্চনার অবসান ঘটাল নতুন সরকার।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প চালু হওয়ার ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আসতে চলেছে। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো: রাজ্যের প্রায় ১ কোটি ২৪ লক্ষ দরিদ্র পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

রাজ্যের ১৫.৯ লক্ষ প্রবীণ নাগরিক (৭০ বছরের বেশি বয়সি) এখন থেকে এই প্রকল্পের আওতায় চলে এলেন। বার্ধক্যের অসুস্থতায় চিকিৎসার খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না তাঁদের পরিবারকে। রাজ্যের প্রায় ৩ লক্ষ আশা (ASHA) ও অঙ্গনওয়াড়ি কর্মীকেও এই বিমা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল।

রাজনৈতিক মহলের মতে, আগেকার সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাতের কারণে আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় থমকে ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেটেই এই প্রকল্পের ফাইল অনুমোদন করে স্পষ্ট বার্তা দিলেন যে, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো রাজনীতি বরদাস্ত করা হবে না।

আজ থেকেই রাজ্যের তালিকাভুক্ত হাসপাতাল গুলোতে এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। ৫ লক্ষ টাকার এই ‘সুরক্ষাকবচ’ পাওয়ার খবরে ইতিমধ্যেই জেলা থেকে শহর—সর্বত্রই সাধারণ মানুষের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে। বহু মানুষ একে ‘বাংলার স্বাস্থ্য বিপ্লব’ বলে অভিহিত করছেন।

Exit mobile version