Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাজ্যপাল পদে শপথ নিয়েই মাস্টারস্ট্রোক! আর এন রবির পোস্টে শ্যামাপ্রসাদের নাম উল্লেখ!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আর এন রবি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিকে তার বিরোধিতা করলেও, গতকাল তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে এমন একটা ভাব দেখানোর চেষ্টা করেছেন যে, এই নতুন রাজ্যপালকেও তিনি ম্যানেজ করার চেষ্টায় আছেন। কিন্তু হাজার চেষ্টা করলেও তিনি যে এই নয়া রাজ্যপালকে ম্যানেজ করতে পারবেন না এবং হাতে খড়ি দেওয়াতে পারবেন না, সেই বিষয়টি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি যিনি বর্তমানে রাজ্যপাল হিসেবে এসেছেন, তিনি সংবিধানের এবিসিডি এই রাজ্য সরকারকে শিখিয়ে দেবেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে, ভোটের আগে এই নয়া রাজ্যপালকে দিয়ে রাজ্য সরকারকে আরও চাপে ফেলার কৌশল নিতে পারে কেন্দ্রীয় সরকার। আর এসবের মধ্যেই রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেই বাংলায় একটি পোস্ট করলেন আর এন রবি। এমনকি সেই পোস্টে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে শপথ নেন প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবি। নয়া রাজ্যপালের আগমনে তৃণমূল যে যথেষ্ট ভীত হয়ে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সিভি আনন্দ বোসের পদত্যাগের পরেই এই নতুন রাজ্যপালকে কটাক্ষ করে তাকে বিজেপির প্যারেড করা ক্যাডার বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার গতকাল তিনিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের সঙ্গে ভাব বিনিময় করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে যে বিষয়টি বারবার করে বলা হয় বিধানসভা ভোটের আগে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সরকার তৈরি হবে, সেই রকম একটি প্রচারের মধ্যেই পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবার পরেই বাংলার বিভিন্ন মনীষীর নাম নেওয়ার পাশাপাশি সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম নিয়েও একটি পোস্ট করলেন আর এন রবি। আর এখানেই রাজনৈতিক তাৎপর্য খুঁজতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলায় একটি পোস্ট করেছেন আর এন রবি। যেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চৈতন্যদেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দর নাম উল্লেখ করেছেন। আর তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় তিনি নাম যুক্ত করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও। যে পোস্টে আরএন রবি লিখেছেন, “মহান বাংলার সেবা করতে যেন শক্তি দেন মা দুর্গা। মা দুর্গা যেন আমাকে জ্ঞান শক্তি দেন, যাতে নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারি।”

Exit mobile version