Site icon প্রিয় বন্ধু মিডিয়া

রাষ্ট্রপতির অপমানে শুধুই পোস্ট নয়! এবার দিল্লির সভা থেকে তৃণমূলের পতনের হুঙ্কার মোদীর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল বাংলার মাটিতে যে ঘটনা ঘটে গিয়েছে, যে ভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমান হয়েছে, তা গোটা দেশের কাছে লজ্জার বিষয় বাংলার প্রশাসনের কাছ থেকে যে এই আশা কেউ করেনি, তা বলাই যায়। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় গলায় আবার দাবি করছেন যে, তিনি মানুষের জন্য ধর্না দিচ্ছেন। তাই রাষ্ট্রপতি যখন আসছেন, তখন তাকে যদি সেখানেই যেতে হয়, তাহলে তিনি মানুষের জন্য কাজ করবেন কি করে? অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার অনুষ্ঠানের স্থল পরিবর্তন করা থেকে শুরু করে প্রশাসনের অসহযোগিতা, এমনকি তিনি যখন আসছেন, তখন প্রটোকল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কোনো সদস্য না আসায় রীতিমত হতাশা প্রকাশ করেছেন। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, গোটা ঘটনায় নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপমানের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আর এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর এবার গোটা ঘটনায় রাষ্ট্রপতির অপমানের বিরুদ্ধে সোচ্চার হয়ে তৃণমূলের পতনের হুংকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই রাজ্যের তৃণমূল সরকার বিরোধীদের কোনো কর্মসূচি করতে দেয় না। এমনকি কেন্দ্রীয় সরকারের নেতা মন্ত্রীরাও যদি রাজ্যে আসে, তাহলেও তাদের সব সময় অসহযোগিতা করা হয়। এটাই এই রাজ্যের মানুষ থেকে শুরু করে বিরোধী দল দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু দেশের সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রপতির সঙ্গেও এই তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন রাজনৈতিক আঙ্গিকে দুর্ব্যবহার করবে, এটা সত্যিই কেউ আশা করেনি। আসলে দীর্ঘদিন তৃণমূলের ক্ষমতায় বসে থেকে যে ঔদ্ধত্য হয়েছে, তাতে তারা এবার সমস্ত সীমা লংঘন করে গিয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির অপমানের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই থেমে থাকলেন না তিনি। আজ দিল্লির একটি কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রসঙ্গের কথা তুলে ধরে রাষ্ট্রপতির অপমানের বিরুদ্ধে তৃণমূলকে রীতিমত কড়া ভাষায় নিশানা করলেন নরেন্দ্র মোদী।

এদিন দিল্লির একটি কর্মসূচি থেকে রাষ্ট্রপতির বাংলায় অপমান নিয়ে সোচ্চার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার‌। রাষ্ট্রপতিকে অপমান করেছে তৃণমূল সরকার। আর রাষ্ট্রপতিকে অপমান করা মানে এটা দেশের সংবিধানকে অপমান করা। ক্ষমতার ঔদ্ধত্যে তৃণমূলের পতন হবে। অহংকারই এই পতনের মূল কারণ।”

Exit mobile version