Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিরোধীদের ভোট যেন সস্তায় হরির লুট! রেজিনগরে শাখারভ সরকারের লিড দেখে কাঁপছে গোটা বিরোধী লবি!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হতেই মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দানে তুলকালাম কাণ্ড ঘটে গেল। প্রাথমিক রাউন্ডের গণনার ট্রেন্ড আসতেই সমস্ত বিরোধী শিবিরকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। দ্বিতীয় রাউন্ডের শেষে গেরুয়া শিবির যেখানে ১১,৬১৪টি ভোট নিজের ঝুলিতে পুড়েছে, সেখানে নিকটতম সমস্ত বিরোধী দল মিলে ১ হাজার ভোটের গণ্ডিও পার করতে পারেনি। এই চরম বিপর্যয় দেখে গণনা কেন্দ্রের বাইরে ও ভেতরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ভোটের এই সংখ্যা দেখে একাধিক বিরোধী প্রার্থীর এজেন্টরা গণনা কেন্দ্র ছাড়তে শুরু করেছেন বলে খবর।

দ্বিতীয় রাউন্ডের শেষে যে পরিসংখ্যান সামনে এসেছে, তা বিরোধী দলগুলোর জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
• কংগ্রেস: মাত্র ৫৮১ ভোট।
• আজুপ (হুমায়ুন কবীরের দল): মাত্র ৪৪৬ ভোট।
• সিপিআই(এম): ১৯৯ ভোট।
• তৃণমূল কংগ্রেস (মমতা): মাত্র ৮৪ ভোট।
• গণতান্ত্রিক তৃণমূল: ৪৬ ভোট।

গণনাকেন্দ্রের বাইরে উপস্থিত বিজেপি নেতৃত্ব বিরোধীদের এই করুণ দশা দেখে তীব্র উপহাস ও আক্রমণ শানিয়েছেন। বিজেপি সমর্থকদের দাবি, “ভোটের আগে যারা নিজেদের রেজিনগরের রাজা ভাবত, আজ সাধারণ মানুষ তাদের যোগ্য শিক্ষা দিয়েছে। কংগ্রেস, সিপিএম আর তৃণমূলের ভোট ব্যাংক এখন কেবল ডাবল বা সিঙ্গল ডিজিটে আটকে গেছে। বিরোধীদের ভোট যেন সস্তায় হরির লুট হয়ে গিয়েছে।” গেরুয়া শিবিরের বক্তব্য, মুসলিম প্রধান এই এলাকায় বিরোধী দলগুলি কেবল বিভাজনের রাজনীতি করে ফায়দা লুটতে চেয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকারের উন্নয়নমুখী নীতির কারণে এবার সংখ্যালঘু ভোটদাতারাও পদ্ম শিবিরের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে এই নজিরবিহীন ভরাডুবির পর স্বভাবতই ক্ষোভ, আতঙ্ক ও হতাশায় ডুবেছে কংগ্রেস ও তৃণমূল লবি। তবে রাজনৈতিক মহলের মতে, হারের মুখ দেখলেই বিরোধীরা যেভাবে ইভিএম বা প্রশাসনের ওপর দায় চাপানোর পুরনো স্ক্রিপ্ট পড়া শুরু করে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যদিও সাধারণ ভোটারদের বক্তব্য, রেজিনগরের মানুষ এবার শান্তিতে ভোট দিয়ে ব্যালট বক্সেই বিরোধীদের ঔদ্ধত্যের যোগ্য জবাব দিয়েছেন। আপাতত দ্বিতীয় রাউন্ডের শেষে ১১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন শাখারভ সরকার। এই ধারা বজায় থাকলে রেজিনগরে বিজেপির ঐতিহাসিক জয় কেবল সময়ের অপেক্ষা।

Exit mobile version