Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শিবরাত্রির দিনেও এমন রাজনীতি মমতার? ভ্যালেন্টাইন ডের পোস্ট নিয়ে পাল্টা ভর্ৎসনা শুভেন্দুর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটে না জেতার আতঙ্কে কি সব দিনকেই রাজনীতির দিন হিসেবে বেছে নিয়েছেন? গতকাল ছিলো পবিত্র শিব চতুর্দশী। সবাই ভোলেনাথের মাথায় জল ঢালছেন। আর সেই সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফলাও করে প্রচার করার চেষ্টা করছেন যে, তিনি হিন্দুদের জন্য কি কি করেছেন। এক্ষেত্রে প্রচুর শিব মন্দিরের উন্নতি তার সরকারের আমলে কিভাবে হয়েছে, গতকাল ফেসবুকে তা তুলে ধরেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। যার ফলে পাল্টা বিরোধীরা প্রশ্ন তুলছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তিনি নিজেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে দাবি করলেও, তলায় তলায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে হিন্দুদেরকে এই রাজ্যে বিপদের মুখে ফেলছেন। আর হিন্দুরা যখন তার বিরুদ্ধে একত্রিত হয়েছে, তখন শিবরাত্রির দিনে তিনি কতটা হিন্দু দরদী কিভাবে তিনি মন্দিরের উন্নতি করেছেন, তা তুলে ধরে ভোট পাওয়ার মরিয়া চেষ্টা বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা। আর মুখ্যমন্ত্রীর এই প্রচার সর্বস্ব রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই পাল্টা ১৪ ফেব্রুয়ারি যখন ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়, যখন পুলওয়ামা কান্ডের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, ঠিক সেই দিন যেভাবে ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে তাকে ভর্ৎসনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই রাজ্যের মুখ্যমন্ত্রী আতঙ্কিত হতে শুরু করেছেন। একদিকে এসআইআরের চাপ, আর অন্যদিকে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। বেকার যুবকরা এমনিতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে রয়েছে। আর তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে যাওয়ার কারণে এবার বিজেপির ভোট শতাংশ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে শিবরাত্রির দিনে মুখ্যমন্ত্রীর এই উন্নয়নমূলক পোস্ট আসলে যে ভোট পাওয়ার চেষ্টা, সেটা খুব ভালো মতই জানে বিরোধীরা। তাই সাংবাদিকের প্রশ্ন আসতেই পাল্টা মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “উনি তো এই সমস্ত কিছু করেন। যেমন ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা না করে উনি ভ্যালেন্টাইন ডে করেছেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় এসআইআর, ভোটার তালিকা, বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের কি করে রক্ষা করবে, এই সব মাথায় চক্কর কাটছে।”

Exit mobile version