Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR এর আতঙ্কে এবার অনশনে উদয়ন গুহ! “বেলুন হয়ে যাবে” পাল্টা সুকান্ত!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট
এসআইআরের আতঙ্কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্নায় বসেছেন, তখন তৃণমূলের অনেক নেতারাই বুঝতে পারছেন যে, এতদিন যে অবৈধ ভোটে তারা জিতে এসেছেন, এবার আর তারা জিততে পারবেন না। তাই নেত্রীর দেখানো পথে অনেকে আবার অনশনে বসে পড়ছেন। যার মধ্যে অন্যতম দিনহাটার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বারবার করে বিজেপি দাবি করেছে, এবার এই উদয়ন গুহ পরাজিত হবেন। আর প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পর কি সেই পরাজয়ের আতঙ্কেই ভুগতে শুরু করেছেন রাজ্যের এই মন্ত্রী? আর সেই কারণেই কি এবার অনশনে বসে পড়লেন তিনি? তবে তার এই অনশনে যে লাভের লাভ কিছুই হবে না, সেই ব্যাপারে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বলা বাহুল্য, গতকাল থেকেই অনশন শুরু করেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। মূলত, এসআইআরের আতঙ্কেই যে তার এই অনশন, তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গোটা দল এই আতঙ্কে ভুগছে, তাতে বিজেপি কার্যত নিশ্চিত যে, এবার তৃণমূল ক্ষমতা থেকে বিদায় নিচ্ছে। কারণ তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এতদিন তারা অবৈধ ভোটারদের ভোটেই জিতে এসেছে। আর এবার সেই কৌশল কাজে দেবে না বুঝেই তৃণমূল খেলা ঘোরানোর চেষ্টায় এই সমস্ত নাটক শুরু করেছে বলেই কটাক্ষ করছে বিরোধীরা। আর সেসবের মধ্যেই এবার উদয়ন গুহর এই অনশন নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই উদয়ন গুহর অনশন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, “ওনার কোনো কাজ নেই। তাই এখন অনশনে বসে পড়েছেন। গতবারও মূল ভোটে হেরেছিলেন। তারপর উপ নির্বাচনে জিতেছেন। এবারেও হারবেন। সেই জন্য এখন থেকেই হাওয়া তৈরি করার চেষ্টা করছেন। ওইসব হাওয়ায় কিছু হবে না। সব বেলুন হয়ে যাবে।”

Exit mobile version