Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে বাড়ছে উত্তাপ, মমতাকে ধাক্কা দিয়ে আজ বিকেলেই বিরাট অ্যাকশন শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লিতে রয়েছেন। তিনি আজ এসআইআর সংক্রান্ত একাধিক অভাব অভিযোগ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে, তিনি এই সমস্ত অভাব, অভিযোগ নিয়ে দিল্লিতে গিয়ে একাই খবরের শিরোনামে থাকবেন। তাহলে তিনি যে ভুল করছেন, তা আজ পাল্টা কৌশলী পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সকলের নজর রয়েছে দিল্লিতে যে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কি কি দাবি দাওয়া তুলে ধরেন। কারণ প্রথম দিন থেকেই তারা এসআইআরের বিরোধিতা করছেন। এখন আবার তারা দাবি করছেন যে, এসআইআরে ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। কিন্তু তৃণমূলের প্রশাসন যে ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রান করে এসআইআরকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, তা খুব ভালো মতই বুঝতে পেরেছে বিজেপি। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে রয়েছেন, ঠিক তখনই তাকে পাল্টা ধাক্কা দিয়ে আজ বিকেলেই লোকভবনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বর্তমানে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে, প্রচুর মানুষকে ইচ্ছাকৃতভাবে হয়রান করা হচ্ছে। পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এটা তৃণমূলের একটা কৌশল। তারা তাদের যে দলদাস প্রশাসনের আধিকারিকরা রয়েছে, তাদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে নামের ভুল করিয়ে মানুষকে ডেকে পাঠাচ্ছে। যাতে এসআইআর নিয়ে ভুল বার্তা যায়। তাই যারা এই সমস্ত ইচ্ছাকৃত ভুল করছেন, সেই সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিরোধীরা। আর সেই দাবি নিয়েই আজ বিকেলে লোক ভবনে যাচ্ছেন বিজেপির ১৪ জন প্রতিনিধি দল। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

বিশেষজ্ঞরা বলছেন, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো বড় পদক্ষেপ নিয়েছেন, তখন শুভেন্দু অধিকারীও চুপ করে বসে থাকেননি। তিনিও পাল্টা জানিয়ে দিয়েছেন যে, একা খবরের শিরোনামে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে থাকতে দেবেন না। শেয়ানে শেয়ানে লড়াই দেখেছে বাংলার মানুষ। আর আজও সেই রকমই একটি চিত্র দেখতে চলেছে রাজ্যবাসী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে এসআইআরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভাব, অভিযোগ জানিয়ে ভেবেছিলেন, তিনি বিজেপিকে চাপে রাখবেন। কিন্তু পাল্টা তৃণমূলের নেতা এবং আইপ্যাকের কথামত প্রশাসনের একটা অংশ যেভাবে এসআইআরে মানুষকে হয়রান করছেন, তাতে তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ হয়, তার দাবি নিয়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে প্রতিনিধি দল লকভবনে যাচ্ছে, তাতে পাল্টা চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের অন্দরে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version