Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে ফের শাসানি তৃণমূল নেতার, এবার বিজেপির ছাল চামড়া তুলে নেওয়ার নিদান! তুঙ্গে বিতর্ক!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে এসআইআরের ফলে তৃণমূল এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে, তারা বিজেপিকে দোষারোপ করতে শুরু করেছে। আর সেই দোষারোপের পালা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, যখন যা খুশি বলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। প্রকাশ্য মঞ্চ থেকে আতঙ্কগ্রস্ত হয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর এবার এক তৃণমূল নেতার পক্ষ থেকে এমন এক মন্তব্য করা হলো, যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস যে অত্যন্ত আতঙ্কিত, তা বলার অপেক্ষা রাখে না। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার বক্তব্যের মধ্যে দিয়েই তা স্পষ্ট হয়ে যাচ্ছে বিরোধীদের কাছে। এসআইআরের ফলে অবৈধ ভোটারদের নাম যে বাদ যাবে এবং সেই সমস্ত ভোটারদের নাম বাদ দিলে তৃণমূলের ক্ষমতায় টিকে থাকা যে হবে না, তা বুঝতে পেরেই যে শাসকের এত ছটফটানি, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর এই পরিস্থিতিতে এবার প্রকাশ্য মঞ্চ থেকে এসআইআরে নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে নেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা দেবু টুডু।

এদিন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় হুশিয়ারি দেন তৃণমূল নেতা দেবু টুডু। তিনি বলেন, “এসআইআরে সংখ্যালঘু সম্প্রদায় বা আদিবাসীর নাম বাদ গেলে কমিশনকে বলবো না। নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো।” যদিও বা তৃণমূলের এই সমস্ত হুমকি, হুঁশিয়ারি যে আতঙ্ক থেকেই আসছে, আর নির্বাচন যত এগিয়ে আসবে, ততই যে তারা এই সমস্ত মন্তব্য করবেন, সেই বিষয়টি খুব ভালো মতোই বুঝতে পারছে বিজেপি নেতৃত্ব। তাই মানুষ নির্বাচনে তৃণমূলকে এই ব্যাপারে উপযুক্ত জবাব দেবে বলেই দাবি করছে গেরুয়া শিবির।

Exit mobile version