প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্য বর্তমানে বাংলাদেশের অনুকরণে চলছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেখানেই পৌঁছে যাচ্ছেন তিনি। তার একটাই বক্তব্য যে, এই রাজ্যে যতদিন তৃণমূল সরকার আছে, ততদিন তারা হিন্দুদের ওপর লাগাতার ভাবে অত্যাচার করে যাবে। কারণ তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করছে এবং বাংলাদেশের ইউনুসের মত এখানে জেহাদীদের সরকার চলছে বলেও বারবার করে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর লাগাতার অত্যাচার হয়েছে নন্দীগ্রামের রানীচকে। আর আজ সেই অত্যাচারিত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে রীতিমত হুংকার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে বিশেষ করে হিন্দু এলাকাগুলিতে তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বলে অভিযোগ করছে বিরোধীরা। তৃণমূল হিন্দু ভোট পাবে না জন্যেই বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে বলেও বিভিন্ন ঘটনায় সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে নন্দীগ্রামের রানীচকে। আজ সেই আক্রান্তদের পাশে থাকতে সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীদের চোখের জল মুছিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে জেহাদিদের মত বিজেপি কর্মী এবং হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার করেছে, তাতে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন নন্দীগ্রামের রানীচকে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “সামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। এ তো মৌলবাদী জঙ্গি। বাংলাদেশে যা মডেল, পশ্চিমবঙ্গেও সেম মডেল। আইপ্যাকের নীল নকশা, যেভাবেই হোক, হিন্দু এলাকায় দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে বদনাম করতে হবে। এসবের ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমরা এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি। না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতে পারত না।”
