Site icon প্রিয় বন্ধু মিডিয়া

লালদুর্গ থেকে ঘাসফুল—সবার নজর কেড়ে নিল পোল ডায়েরি! বিজেপি কি সত্যিই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে? দেখে নিন চাঞ্চল্যকর সম্ভাব্য ফলাফল!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট শেষ হতেই রাজনীতির অলিন্দে এখন শব্দ-ছকের খেলা। বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন ‘পোল ডায়েরি’ (Poll Diary)-র বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই জল্পনা তুঙ্গে উঠেছে। ম্যাজিক ফিগারের লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে, তার একটি পরিষ্কার অথচ চমকপ্রদ ইঙ্গিত দিয়েছে এই সংস্থাটি।

পোল ডায়েরি-র দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার মসনদ দখলের লড়াই এবার অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে তাদের রেঞ্জ বা পরিসংখ্যানে বিজেপিকে সরকার গড়ার লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে। এক নজরে দেখে নিন তাদের পরিসংখ্যান: বিজেপি (BJP): ১৪২ থেকে ১৭১টি আসন। তৃণমূল কংগ্রেস (TMC+): ৯৯ থেকে ১২৭টি আসন।বাম-কংগ্রেস ও অন্যান্য: ৫ থেকে ৯টি আসন।

পোল ডায়েরির এই পরিসংখ্যানে লক্ষ্য করার মত বিষয় হলো তৃণমূলের নিম্নসীমা (৯৯) এবং বিজেপির ঊর্ধ্বসীমা (১৭১)। যদি এই সমীক্ষা সঠিক হয়, তবে তৃণমূল কংগ্রেস ১০০-র নিচে নেমে যেতে পারে, যা হবে রাজ্যের শাসক দলের জন্য বড় ধাক্কা। অন্যদিকে, বিজেপি যদি ১৭১ টি আসন পায়, তবে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আবার বাম-কংগ্রেস জোটের ৫-৯ টি আসনের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে, তারা বিধানসভায় অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইতে কিছুটা সফল হতে পারে।

মনে রাখবেন, এটি কোনো চূড়ান্ত রায় নয়, বরং ভোটারদের গতিপ্রকৃতি দেখে তৈরি একটি সম্ভাব্য চিত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে যে, এক্সিট পোলের হিসেব উল্টে দিয়ে শেষ পর্যন্ত জনতা অন্য কাউকে জয়ী করেছে। তাই পোল ডায়েরির এই ‘সম্ভাব্য হিসেব’ বাস্তবে ৪ মে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। তৃণমূল কি তাদের দুর্গ রক্ষা করতে পারবে, নাকি পোল ডায়েরির ভবিষ্যৎবাণী মেনে বঙ্গ রাজনীতিতে নতুন কোনো ইতিহাসের সূচনা হবে? উত্তর আর কয়েকদিনের অপেক্ষা।

Exit mobile version