Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সংসদে বিরোধীদের সেই একঘেঁয়ে প্রতিবাদ! অধিবেশন শুরুর আগে টিপস দিতে চাইলেন মোদী!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে এই দেশে বিরোধী শক্তি বলে যে আর কিছু নেই, তারা যে ক্রমশ মানুষের কাছে প্রত্যাখ্যাত হচ্ছে, তা বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও এই দেশের গুটি কয়েক বিরোধী নেতার লজ্জা বলতে কিছু নেই। আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। যেখানে গঠনমূলক আলোচনা দেখতে চায় দেশ। কিন্তু সেই অধিবেশনকেও ভন্ডুল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এসআইআর ইস্যু নিয়ে তারা সংসদের ভেতরে আজকের আলোচনায় প্রতিবাদ করতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে সংসদের আলোচনাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা যে উচিত নয় এবং একঘেয়ে প্রতিবাদ করে বারবার বিরোধীরা যে তাদের আরও সকলের কাছে হাসির পাত্রে পরিণত করছে, সেই কথা উল্লেখ করে কি করে প্রতিবাদ করতে হয়, কি করে মানুষের কথা তুলে ধরতে হয়, তার জন্য কিছুটা খোঁচা দিয়ে বিরোধীদের টিপস দিতে চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহারের বিধানসভা নির্বাচনে বিরোধীরা কার্যত যেভাবে পরাজিত হয়েছে, তাতে বিরোধী নেতারা আর মুখ দেখাতে পারছেন না। তারা অনেক আশা করেছিলেন যে, ক্ষমতা দখল করবেন। কিন্তু তাদের সেই সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে বিহারের জনতা। বিপুল ভোটে একক গরিষ্ঠ দলের মর্যাদা লাভ করেছে বিজেপি। অন্যদিকে ক্ষমতা দখল করেছে এনডিএ শিবির। আর তারপর থেকেই বিরোধীরা ক্রমশ এসআইআরের মধ্যে দিয়ে ভোট চুরি করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে নানা কথা বলছেন। আজ থেকে সংসদের যেহেতু শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেহেতু বিরোধীরা একত্রিত হয়ে আবার বিক্ষোভ দেখাবে, প্রতিবাদ করবে, এটা খুব ভালো করেই জানে গোটা দেশের মানুষ। তবে বিরোধীদের এই একগুয়ে প্রতিবাদ দেখতে দেখতে সাধারণ মানুষও যে বিরক্ত, কি করে প্রতিবাদ করতে হয়, কি করে গণতান্ত্রিক রীতিনীতি পালন করতে হয়, তার কিছুই যে বিরোধী নেতারা জানেন না, ঘুরিয়ে সেই কথাই বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে বিরোধী নেতারা টিপস নিতে পারেন বলেও খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নাটক করবেন না। আলোচনা হওয়া উচিত, নাটক নয়। নীতিতে নজর দেওয়া উচিত, স্লোগানে নয়। গত ১০ বছর ধরে বিরোধীরা যে খেলা খেলছে, তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ওদের কৌশল পাল্টানো উচিত। আমি ওদের কিছু টিপস দিতে প্রস্তুত। পরাজয়ের হতাশা বা জয়ের অহংকারে শীতকালীন অধিবেশন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়।”

Exit mobile version