Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শুধু উপস্থিতি নয়, সুপ্রিমে SIR মামলায় কালো কোর্টে সওয়াল করবেন মমতা? তুঙ্গে জল্পনা!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জাতীয় রাজনীতিতে কি ফের আজ বড় কিছু ঘটতে চলেছে? ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। গতকাল থেকেই একটি পাওয়া খবর অনুযায়ী নিশ্চিত হয়ে গিয়েছে যে, আজ তিনি নিজে সশরীরে সুপ্রিম কোর্টে থাকবেন। কিন্তু এখন যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে যে, শুধু সশরীরে উপস্থিত থাকাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে তার যে মামলা, সেই মামলায় সওয়াল করবেন? আবার কালো কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে দেখতে পাওয়া যাবে তাকে?

ইতিমধ্যেই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর থেকেই বিভিন্ন রকম ঘটনা সামনে এসেছে‌। বিভিন্ন রকম চিত্রনাট্য উপভোগ করতে শুরু করেছে বিরোধীরা। প্রথম দিন বঙ্গভবনের সামনে গিয়ে এক কাপড়ের তিনি বাড়ি থেকে প্রতিবাদ জানাতে চলে এসেছেন বলে মন্তব্য করেছিলেন‌। তারপর গতকাল তিনি সাংবাদিক বৈঠক করে একাধিক মন্তব্য করেন। আর আজ সুপ্রিম কোর্টে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে এসআইআর সংক্রান্ত মামলা সেই মামলায় উপস্থিত থাকতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। কেননা তার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে পাওয়া গিয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে যে, মুখ্যমন্ত্রী আজ শীর্ষ আদালতে এই শুনানি পর্বে উপস্থিত থাকবেন। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বিভিন্ন জনসভায় বা বিভিন্ন প্রশাসনিক সভায় মাঝেমধ্যেই দাবি করে থাকেন যে, তিনি একজন আইনজীবীও। প্রয়োজন পড়লে তিনি নিজেই আইনের দরজায় গিয়ে দাঁড়াবেন। সেক্ষেত্রে আজ যখন তার নিজের করা মামলা রয়েছে এবং তার শুনানি রয়েছে, সেক্ষেত্রে তিনি যখন দিল্লিতে রয়েছেন এবং তিনি যখন সুপ্রিম কোর্টে থাকবেন বলে খবর পাওয়া যাচ্ছে, তখন কি তিনি কালো কোর্টে নিজের মামলার সওয়াল নিজেই করবেন?

জল্পনা আরও বাড়তে শুরু করেছে তৃণমূলের একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ছবি দিয়ে লেখা রয়েছে, “ঐতিহাসিক। এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আছে মিথ্যার জাল, জনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছে বাংলার হাল।” আর এখানেই আরও বেশি করে জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন। আবার নতুন ইতিহাস বলে যাকে আখ্যা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই রকম একটা কিছু তৈরি হতে পারে। তিনি একটা চমক দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে, তিনি সবকিছুই পারেন। কিন্তু দিনের শেষে কি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের শুনানিতে থাকলেও, তিনি সওয়াল পর্বে অংশ নেন কিনা, আর যদিও বা তিনি এই সওয়াল পর্বে অংশ নেন, সেক্ষেত্রে নিজের যে সমস্ত যুক্তি, তা প্রতিষ্ঠিত করে সুপ্রিম কোর্টে জয় পান কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version