Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামাতেও চরম মিথ্যাচার মমতার? হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল একদম সন্ধ্যের পরে রাজ্য তাদের হলফনামা দেয়। স্বাভাবিক ভাবেই অনেক আগে তারা হলফনামা দিয়ে দিলেই আজ সুপ্রিম কোর্টে এই শুনানি হয়ে যেত। কিন্তু কৌশলগতভাবে তারা একদম শেষ মুহূর্তে এই হলফনামা দেওয়ার কারণেই ইডিকে পাল্টা তাদের জবাব দিতে হবে। তাই শেষ মুহূর্তে রাজ্য হলফনামা দিয়ে ইচ্ছাকৃতভাবে এই মামলা যাতে পিছিয়ে যায়, তার চেষ্টা করেছে বলেই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল, তিনি সেই হলফ নামা জমা দিলেও সেখানেও ছত্রছত্রে চূড়ান্ত মিথ্যাচার করেছেন বলেই এবার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, আজ আইপ্যাক মামলার শুনানি থাকলেও, একদম শেষ মুহূর্তে রাজ্য সেখানে হলফনামা জমা দেওয়াই নির্ধারিত সময়ে শুনানি হয়নি। যার ফলে আগামী ১০ ফেব্রুয়ারি সেই শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা জমা দিয়েছেন, আজ তা নিয়েই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই হলফনামায় মিথ্যাচার করেছেন বলে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যে কথা বলেন, হলফনামাতেও তার একটা প্রমাণ। আর এতেও আমি মনে করি, তিনি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন, তার দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে, মানে, অনুমতি নিয়ে নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে, সেটা আমরা জানি না, এটা আমার বিষয়ও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধজয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন, এই কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। তাই নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি এবং অনুমতি নিয়ে নিয়েছি, এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। তাই আতঙ্কে মুখ্যমন্ত্রী মিথ্যা হলফনামা দিয়েছেন।”

Exit mobile version