Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সুপ্রিম কোর্টে মমতা! “ভোটের পর তো এটাই করতে হবে” আচ্ছামত দিলেন দিলীপ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সাত সকালে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন। সম্প্রতি যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছিল যে, তিনি যে এসআইআর সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে করেছেন, সেখানে তিনি নিজের মামলার সওয়াল কি নিজেই করবেন? গতকাল থেকে তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোর্ট পরিহিত একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে যে, এক ঐতিহাসিক দৃশ্যের সম্মুখীন হবে গোটা দেশ। স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়তে শুরু করেছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তার সওয়াল করতে পারেন। ইতিমধ্যেই তিনি আদালতে পৌঁছে গিয়েছেন। তার মামলার শুনানি কখন হবে, সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলে। আর তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আজ সওয়াল করতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা নিয়েই তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তৃণমূলের পক্ষ থেকে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছেন, এই বিষয়টি নিয়ে লাগাতার প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে যে, বিজেপি মুখ থুবড়ে পড়বে, এটা শুধু সময়ের অপেক্ষা। যারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে জয় ছিনিয়ে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম অনেক প্রত্যাশা তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু দিনের শেষে কি হবে, সেটা তো সময় বলবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলা রয়েছে, সেই মামলায় তিনি নিজেই যেভাবে সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন এবং যেভাবে চর্চা চলছে যে, তিনি নিজেই সওয়াল করতে পারেন, এবার সেই বিষয়টি নিয়ে কথা শোনাতে ছাড়লেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি যে মন্তব্য করলেন, তারপর অনেকেই আড়ালে আবডালে হেসে বলছেন, ঠিক কথাই বলেছেন এই বিজেপি নেতা। ভোটের পর তো সত্যিই আর কোনো কাজ থাকবে না। তখন হয়ত এই আইনজীবীর ভূমিকাতেই থাকতে হবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে।

এদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু বলেন, “নির্বাচনের পরে ওনাকে এই কাজই করতে হবে। উনি সেটারই প্র্যাকটিস শুরু করেছেন। উনি অনেক কিছুই করেন। ওনার জীবনে গায়ক, দর্শন, কবি সবকিছুই আছে। আমার মনে হয়, উনি ওটা দেখে নিচ্ছেন। আর উনি ধরেই নিয়েছেন, এপ্রিলের পরে তো সরকার থাকবে না। তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর উনি দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন।”

Exit mobile version