Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির পরেই এই পদক্ষেপ নিচ্ছেন অভিষেক! কি করবেন সিইও?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন এসআইআর প্রক্রিয়া হলেও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু আপত্তি ছিল গোটা বিষয়টি নিয়ে। এমনকি তারা পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টের দরজায়। অবশেষে গতকাল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই এসআইআর শুনানি নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যাকে তৃণমূল কংগ্রেস নিজেদের জয় বলেই দাবি করছে। আর তারপরেই এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকালই সুপ্রিম কোর্ট থেকে এসআইআরের শুনানি নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ সামনে এসেছে। আর সেই নির্দেশকে হাতিয়ার করে এখন তৃণমূল কংগ্রেস বিজেপি ও নির্বাচন কমিশনকে চাপে রাখতে চাইছে। শাসক দলের পক্ষ থেকে গোটা বিষয়ে তাদের জয় হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এসবের মধ্যেই এবার সুপ্রিম কোর্ট থেকে এসআইআর নিয়ে শুনানির ক্ষেত্রে বেশ কিছু নতুন নির্দেশ সামনে আসতেই রাজ্যের সিইও দপ্তরে যাওয়ার কথা জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একটি মেইল করেছে তৃণমূল কংগ্রেস। যেখানে আগামী ২৭ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১০ জনের প্রতিনিধি দল রাজ্যের সিইও সঙ্গে সাক্ষাৎ করতে চায় বলে সেই মেইলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও যা ইচ্ছে তাই বলে আক্রমণ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নাম না করে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলতেও দেখা গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। যার ফলে একটা ধারণা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রাজ্যের সঙ্গেও তৃণমূলের দূরত্ব ক্রমশ বাড়ছে। তবে সুপ্রিম কোর্ট থেকে এসআই শআর শুনানির পরিপ্রেক্ষিতে বেশ কিছু নয়া নির্দেশ সামনে আসতেই এবার তড়িঘড়ি ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে সিইওর সঙ্গে সাক্ষাতের জন্য মেইল পাঠানো হলেও এবার সিইও দপ্তর থেকে কি জানানো হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version