Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“সুপ্রিমে মমতার সওয়ালের কোনো রেকর্ড নেই” হাতে কাগজ নিয়ে প্রমাণ দিলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল সারাদিন ধরে টিভি চ্যানেলে একটা খবর প্রকাশিত হয়েছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে। এমনকি টিভি চ্যানেলেও দেখতে পাওয়া গিয়েছে যে, তিনি সুপ্রিম কোর্টে বেশ কিছু কথা বলেছেন। যেখানে তার নির্দিষ্ট আইনজীবী ছিলো। তারপরেও তিনি আগ বাড়িয়ে সেখানে কথা বলতে শুরু করেন। বিচারপতি তাকে বলেন যে, আপনার তো নির্দিষ্ট আইনজীবী আছেন, তিনিই দক্ষ। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা সেখানে বলেন। আসলে সেই সমস্ত কিছু যে ফুটেজ খাওয়ার জন্যই তিনি করেছেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিল বিরোধীরা। তবে গতকালের শুনানির পর যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের রেকর্ড সামনে এসেছে, এবার সেই কাগজ সামনে দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, এরকম কোনো তথ্য সেখানে নেই বলেই জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল থেকেই একাংশ সংবাদমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করতে শুরু করে, যেন মুখ্যমন্ত্রী বড় কিছু একটা করে ফেলেছেন। এমন ভাব দেখানো হয় বিভিন্ন জায়গায় প্রচার মাধ্যমে যে, এর আগে যেন কেউ সুপ্রিম কোর্টে সওয়াল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন, সেটাকে অনেকেই ঐতিহাসিক বলে দাবি করতে শুরু করেন। এমনকি তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাবে তার যুক্তি উপস্থাপিত করেছেন, তাতে ব্যাপক চাপে পড়ে গিয়েছেন নির্বাচন কমিশন, দিনের শেষে মুখ্যমন্ত্রীর নাকি জয় হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই যে প্রচার, বাস্তবে সুপ্রিম কোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের কোনো রেকর্ড রাখেনি, তা আজ প্রমাণ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, হয় পিটিশনারকে সওয়াল করতে হয়, তা না হলে তার আইনজীবী সওয়াল করেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন। তারপরেও তিনি যেভাবে বেশ কিছু কথা আগ বাড়িয়ে বলেছেন, তাতে তার কথার যে কোনো রেকর্ড সুপ্রিম কোর্টে নেই,তা বুঝিয়ে দিয়ে কাগজ দেখিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও গুরুত্বহীন করে দিলেন বিরোধী দলনেতা।

এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে গতকাল থেকে একাংশ সংবাদমাধ্যম যেভাবে ফুলিয়ে, ফাঁপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করার বিষয়টিকে এনে প্রচার করছেন, তাদের কটাক্ষ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “গতকাল আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছেন সাওয়াল জবাবের জন্য। সুপ্রিম কোর্টের রায়ে কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না! সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট এসআইআর নিয়ে গতকালের। মমতা ব্যানার্জি যে সেখানে ছিলেন, বলেছেন, একটা শব্দও সুপ্রিম কোর্ট রাখেনি। তাই আপনাদের মাধ্যমেই আমি জনগণকে বলছি, মমতা ব্যানার্জির এসআইআর আটকানোর মিশন গতকাল ফেল করেছে। ওনার ওটাকে সওয়াল বলে না। উনি কিছু কথা বলেছেন, যেটা আইনগতভাবে রেকর্ড হয় না। সুপ্রিম কোর্টে হয় পিটিশনার বলেন, তা না হলে আইনজীবী বলেন। কিন্তু উনি আইনজীবী দিয়েছিলেন। তারপরেও উনি বলেছেন। কিন্তু ওনারটা রেকর্ড হয়নি।”

Exit mobile version