Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বারুইপুরে মুখ্যমন্ত্রী: সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন, নিহতের পরিবারকে সান্ত্বনা ও এলাকায় মেগা ক্র্যাকডাউন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারুইপুরের সূর্যপুরে সাম্প্রতিক হিংসা ও আইন-শৃঙ্খলার অবনতির পরিপ্রেক্ষিতে আজ শনিবার সকালে সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সপ্তাহের চরম উত্তেজনার পর মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এলাকায় স্বাগত জানান।

এলাকায় পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে পাশবিক অত্যাচারের শিকার হওয়া নাবালিকার পরিবারের সাথে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর তিনি চলে যান গণপিটুনিতে নিহত নিরপরাধ অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। ইন্দ্রজিতের মা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই ইন্দ্রজিতের ক্ষতিগ্রস্ত বাড়িটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এলাকায় সার্বিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।

গত মঙ্গলবার বারুইপুর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেই সময় এলাকাবাসী সুরক্ষার স্বার্থে একটি স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি জানান। জনতার সেই দাবিকে মান্যতা দিয়ে মাত্র ৫ দিনের মধ্যে প্রশাসন সূর্যপুরে একটি নতুন পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরি করেছে। আজ সকালে মুখ্যমন্ত্রী নিজেই ফিতে কেটে এই নতুন ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের রাতেই বারুইপুর জেলা পুলিশ এলাকায় বড়সড় অভিযান চালিয়েছে। শুক্রবার মাঝরাতের অভিযানে গণপিটুনি ও ভাঙচুরের ঘটনায় জড়িত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে পুলিশকে আক্রমণ এবং ইন্দ্রজিৎ হত্যাকাণ্ডে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। উল্লেখ্য, মূল ধর্ষণ মামলার এক প্রধান অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে।কড়া নিরাপত্তার চাদরে সূর্যপুরমুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে সূর্যপুর ও সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সিআইডি (CID) এবং ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সমস্ত প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কোনো রকম আপস করা হবে না।

Exit mobile version