প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতি এবং পদের ঊর্ধ্বে উঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়কদের প্রতি কীভাবে প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, আজ তারই এক অনন্য নজির সৃষ্টি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা পৌরসংস্থায় (KMC) পা রেখেই তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মন জয় করে নিলেন। দেশের বীর সন্তানদের প্রতি তাঁর এই গভীর শ্রদ্ধা, বিনম্রতা এবং আন্তরিকতা আজ প্রমাণ করল যে রাজ্যের শাসনভার এখন এক যোগ্য, সংস্কৃতিবান এবং দেশপ্রেমিক জননেতার হাতে সুরক্ষিত।
পৌরসভা ভবনে প্রবেশ করেই মুখ্যমন্ত্রী সোজা চলে যান সেই বিশেষ কক্ষে, যেখানে মহানিষ্ক্রমণের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত ঐতিহাসিক কাঠের চেয়ারটি পরম শ্রদ্ধায় সংরক্ষিত রয়েছে। ১৯৩০ সালে কলকাতার মেয়র হিসেবে এই চেয়ারে বসেই দেশসেবার কাজ করেছিলেন নেতাজি। আজ সেই স্মৃতিবিজড়িত আসনের সামনে গিয়ে অত্যন্ত বিনম্রভাবে মাথা ঠেকিয়ে দণ্ডবৎ প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর এই আচরণে তাঁর ব্যক্তিগত মহানুভবতা এবং ভারতের ঐতিহ্যবাহী সনাতন সংস্কৃতির সুগভীর সুভদ্র প্রতিফলন লক্ষ্য করা গেছে। চেয়ারটির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। নেতাজির মতো এক অবিসংবাদী রাষ্ট্রনায়কের প্রতি তাঁর এই নতমস্তক শ্রদ্ধা জ্ঞাপন স্পষ্ট করে দেয় যে, বর্তমান বিজেপি সরকার কেবল রাজ্যের উন্নয়নই নয়, বরং দেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং বীর বিপ্লবীদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। তাঁর এই অতুলনীয় সৌজন্য, নম্রতা এবং ব্যক্তিত্ব আজ কর্পোরেশনের অলিন্দে এক ইতিবাচক, গৌরবময় এবং অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি করেছে। উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে আধিকারিকরা—সকলেই মুখ্যমন্ত্রীর এই মাটির কাছাকাছি থাকবার মানসিকতার ভূয়সী প্রশংসা করছেন।
