Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দেবীপক্ষে রাজ্য সরকারি চাকরিতে ঐতিহাসিক বাম্পার ধামাকা! এক ধাক্কায় ৪৫,১৮৫ পদে মেগা নিয়োগের অনুমোদন নবান্নে!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উৎসবের মরশুমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সবচেয়ে বড় উপহার দিল নতুন রাজ্য সরকার। পুজোর ছুটির ঠিক আগের শেষ কর্মদিবসে (১৪ অক্টোবর ২০২৬, বুধবার) নবান্নে আয়োজিত বিশেষ ক্যাবিনেট বৈঠকে রাজ্যজুড়ে এক নজিরবিহীন নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন সরকারি দফতর মিলিয়ে এক ধাক্কায় মোট ৪৫,১৮৫টি শূন্যপদে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্যাবিনেটের এই অনুমোদনের পর অর্থ দফতরের আনুষ্ঠানিক ছাড়পত্র সাপেক্ষে খুব দ্রুত নিয়ম মেনে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।

নবান্ন সূত্রে প্রাপ্ত প্রাতিষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, অনুমোদিত এই বিপুল পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হতে চলেছে স্কুল শিক্ষা দফতরে। মোট ৪৫,১৮৫টি পদের মধ্যে ৩৩,১৯৯টি পদই বরাদ্দ করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের শিক্ষক ও শিক্ষাকর্মী পদের জন্য। এর মধ্যে থাকছে, প্রাথমিক সহকারী শিক্ষক (Primary Assistant Teacher): ৪,৪৭৩টি পদ, উচ্চ-প্রাথমিক সহকারী শিক্ষক (Upper-Primary Assistant Teacher): ৬,৫৯০টি পদ, সহকারী শিক্ষক (Assistant Teacher): ১২,৩৪৩টি পদ, প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা (Headmaster/Headmistress): ৪,৩৯৪টি পদ, অন্যান্য (প্রথম গ্রেড ও স্নাতকোত্তর সহকারী শিক্ষক): বাকি শূন্যপদ। স্কুল শিক্ষা দফতর বাদেও বাকি পদের একটি বড় অংশ অর্থাৎ ৭,১১৯টি শূন্যপদ পূরণ করা হবে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরে। এছাড়া কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে ৯৯৬টি পদে এবং কারিগরি শিক্ষা (Technical Education) দফতরেও নতুন করে কর্মী নিয়োগের অনুমোদন মিলেছে।

বিগত জমানার নিয়োগ দুর্নীতি ও একের পর এক আইনি জটিলতার জেরে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ দীর্ঘদিন ধরে অন্ধকারে ঝুলে ছিল। সেই অচলাবস্থা কাটিয়ে দেবীপক্ষের শুরুতেই নতুন বিজেপি সরকারের এই মেগা নিয়োগের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মাস্টারস্ট্রোক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ক্যাবিনেট আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে মোট ৪৫,১৮৫টি পদে নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে। নিয়ম মেনে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।” এই মেগা উৎসব-উপহারে স্বাভাবিকভাবেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্যের অগণিত যোগ্য চাকরিপ্রার্থীর।

Exit mobile version