Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ফলতায় জাহাঙ্গীরের স্ত্রীর ‘উগ্র বাহিনী’কে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দুর: ‘থানায় হামলাকারীদের সম্পত্তি নিলাম করবে বিজেপি সরকার’!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার ফলতায় আইনের শাসন কায়েম রাখতে এবং পূর্বতন জমানার মাফিয়ারাজ চিরতরে খতম করতে এবার কার্যত রুদ্রমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই কুখ্যাত জাহাঙ্গীর এবং তার স্ত্রীর উগ্র বাহিনীর নেতৃত্বে ফলতা থানায় যে তাণ্ডব চালানো হয়েছে, তার ২৪ ঘণ্টার মধ্যে আজ ফলতার জনকল্যাণ শিবির থেকে অপরাধীদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, “এখানে কোনো ব্যক্তিতন্ত্র বা শাসকের পকেট-আইন চলবে না, যত বড় মাফিয়া ডন হোক—রাজ্য সরকার তাকে এমন শিক্ষা দেবে যাতে কোনোদিন ছাড় না পায়।”

গতকাল ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর পরিকল্পিতভাবে চড়াও হয়েছিল একটি বিশেষ উগ্র গোষ্ঠী। কুখ্যাত জাহাঙ্গীরের স্ত্রীর উগ্র বাহিনীর নেতৃত্বে কার্যত থানা ঘেরাও করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় এবং জেল ভাঙার চেষ্টা চলে। বাংলায় যখন বিজেপি সরকারের সুশাসন ও আইনের শাসন ফেরানোর লড়াই চলছে, তখন এই ধরনের দুষ্কৃতী তাণ্ডবকে কোনোভাবেই রেয়াত করতে রাজি নন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সিসিটিভি এবং ভিডিও ফুটেজে যাদেরই থানায় হামলা করতে দেখা গিয়েছে, তাদের কাউকেই যেন ছেড়ে কথা না বলা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর রাষ্ট্রবিরোধী ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু জেল খাটানোই নয়, অপরাধীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ধাঁচেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, “যারা হামলা করেছে, তাদের সম্পত্তি নিলামের কাজও সরকার করবে।” অর্থাৎ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালালে এবার অপরাধীদের ঘটিবাটি বিক্রি করে জরিমানা আদায় করবে এই ডবল ইঞ্জিন সরকার।

একই সাথে সাধারণ মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ফলতায় গুন্ডামি এবং মাফিয়ারাজ চিরতরে বন্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। প্রশাসন তার নিজের গতিতে কাজ করবে এবং অপরাধীদের এমন শিক্ষা দেওয়া হবে, যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাজনৈতিক মহলের মতে, জাহাঙ্গীরের মতো সমাজবিরোধীদের মদতপুষ্ট বাহিনীকে এই কড়া বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে, রাজ্যে নতুন বিজেপি সরকারে কোনো অপরাধী বা তাদের পরিবারের তোলাবাজি-গুন্ডামি বরদাস্ত করা হবে না।

Exit mobile version