Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তোষণের রাজনীতি খতম! সুপ্রিম কোর্টে ওবিসি মামলা থেকে সরে এল শুভেন্দুর সরকার! শিক্ষক দিবসেই নজিরবিহীন ঘোষণা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তোষণের রাজনীতি রুখতে এবং প্রকৃত অনগ্রসরদের অধিকার ফিরিয়ে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। বিগত তৃণমূল সরকারের আমলে সুপ্রিম কোর্টে দায়ের করা ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত হাইপ্রোফাইল মামলা থেকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ সরে এল পশ্চিমবঙ্গ সরকার। আজ, শনিবার (৫ সেপ্টেম্বর) নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকারের ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ অনুষ্ঠানের মঞ্চ থেকে এই নজিরবিহীন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বিগত সরকারের তোষণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, ধর্মের ভিত্তিতে বেআইনিভাবে ওবিসি সংরক্ষণ দেওয়ার দিন বাংলায় এবার শেষ হতে চলেছে।

মঞ্চ থেকে শিক্ষক নিয়োগের পরিকাঠামো নিয়ে কথা বলার সময় ওবিসি সংরক্ষণ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি জানান, অন্যায্য উপায়ে এবং ভোটের স্বার্থে যাদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “সুপ্রিম কোর্টে OBC মামলা থেকে সরে এসেছি।” তিনি জানান, “৮ই জুলাই সুপ্রিম কোর্ট খোলার পরে আমরা সেখানে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে এক্সিট নিয়ে নিয়েছে… বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার…” ধর্মের ভিত্তিতে অসাংবিধানিক উপায়ে দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিলের পক্ষে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, নতুন সরকার সেই রায়কেই মান্যতা দিচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের অসাংবিধানিক তোষণের জেরে সাধারণ ও প্রকৃত অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা বঞ্চনার শিকার হ করছিলেন। এই বৈষম্য দূর করতে রাজ্য সরকার ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যে বিধানসভায় ওবিসি বিল পরিবর্তন করে দিয়েছি। অন্যায়ভাবে যাদের ওবিসি করা হয়েছিল তোষণের রাজনীতি তাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি।” আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্য মন্ত্রিসভা ওবিসি তালিকা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কেবল প্রকৃত অনগ্রসর সম্প্রদায়ই সংরক্ষণের প্রকৃত সুবিধা পান।

ওবিসি জট কেটে যাওয়ার ফলে রাজ্যে থমকে থাকা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া গতি পাবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি অভয় দিয়ে বলেন, “আমরা শিক্ষক নিয়োগ করে দেব নিশ্চিন্তে থাকুন। সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে করে দেব। কোনো অন্যায় হবে না।” তিনি স্পষ্ট জানান, “এসএসসি তৈরি হয়ে গেছে…”। কোনো রকম ব্যাকডোর এন্ট্রি বা অসচ্ছতা বরদাস্ত করা হবে না। মেধার সর্বাধিক মূল্যায়ন করে সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে যোগ্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে বদ্ধপরিকর বর্তমান প্রশাসন।

Exit mobile version