Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লি পৌঁছতেই সোজা প্রতিরক্ষা মন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকে শুভেন্দু! তবে কি বাংলায় বড় কোনো সামরিক পদক্ষেপ?

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রথম দিল্লি সফরেই চরম চমক দিলেন শুভেন্দু অধিকারী। গতকাল রাজধানী দিল্লিতে পা রেখেই আজ তিনি কোনো প্রোটোকল বা সৌজন্য সাক্ষাতের অপেক্ষা না করে সোজা পৌঁছে যান দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারি বাসভবনে। দুই নেতার মধ্যে এই মুহূর্তে চলছে এক চরম গোপনীয় ও রুদ্ধদ্বার বৈঠক, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহলে।

হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই জরুরি রুদ্ধদ্বার বৈঠক ঘিরে তৈরি হয়েছে তীব্র রহস্য। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই বৈঠকের নেপথ্যে থাকতে পারে কোনো অত্যন্ত সংবেদনশীল ও বড়সড় সিদ্ধান্ত। উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) অঞ্চলের নিরাপত্তা ও সামরিক পরিকাঠামো নিয়ে কোনো বড় পরিকল্পনার ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে না তো? অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে রাজ্য ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে কোনো নতুন সামরিক কৌশল বা বড় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-কে দ্রুত জমি হস্তান্তরের ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। আর আজ সরাসরি প্রতিরক্ষা মন্ত্রীর দরবারে তাঁর এই রুদ্ধদ্বার বৈঠক সেই জল্পনাকে আরও ১০০ গুণ বাড়িয়ে দিল।বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কী বার্তা দেওয়া হয়, এখন সেদিকেই চোখ রয়েছে গোটা দেশের। বাংলার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় সত্যিই কোনো বড়সড় ধামাকা হতে চলেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা।

Exit mobile version