Site icon প্রিয় বন্ধু মিডিয়া

‘চিরদিন কাহারও সমান যায় না’, গত বছর বঙ্কিম-স্মরণে বাধা পাওয়ার স্মৃতি টেনেই তৃণমূলকে পাল্টা তোপ শুভেন্দুর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-“তুমি যা বুনিবে, তাই কাটিবে”— সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকীতে কলেজ স্ট্রিটের পৈত্রিক ভিটেয় দাঁড়িয়ে এই ভাষাতেই বিগত শাসকদলকে চরম রাজনৈতিক শিক্ষা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল সকালে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তিনি অতীত বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “চিরদিন কাহারও সমান যায় না।”

ঘটনার প্রেক্ষাপট টেনে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, গত বছর যখন তিনি বিরোধী দলনেতা হিসেবে এই বঙ্কিম ভবনে এসে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন, তখন রাজনৈতিক প্রতিহিংসাবশত তৎকালীন শাসকদলের স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসন তাঁর পথ আটকেছিল। এমনকি তাঁর গাড়ি আটকানোর জন্য বঙ্কিম ভবনের সামনের রাস্তাও খুঁড়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। গতকাল সেই একই জায়গায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, “জনগণ সব দেখছিল এবং তারা ব্যালট বাক্সে এর যোগ্য জবাব দিয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গতকাল সকালের এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কেবল একটি রাজনৈতিক পাল্টাপাল্টি ছিল না, বরং বাংলায় ঘটে যাওয়া বিরাট রাজনৈতিক পরিবর্তনের পর এটি ছিল এক প্রকার মধুর প্রতিশোধের বার্তা।

Exit mobile version