Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“তৃণমূল বলবে, ভোট লড়বো না” নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই ভবিষ্যৎবাণী শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন যে, এবারের নির্বাচনে ভুয়ো ভোটারদের রেখে তিনি আর বৈতরণী পার হতে পারবে না। আর সেই কারণে নির্বাচন কমিশন যখন অবৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, যখন রাজ্যে এসআইআর হচ্ছে, তখন আতঙ্ক ক্রমশ বাড়ছে এই রাজ্যের প্রশাসনিক প্রধানের। কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারছেন না তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম মুডে অতীতে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি। আসলে তিনি ক্ষমতা হারানোর আতঙ্কে বিভোর হয়ে আছেন। আর সেই কারণেই নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করে ভয় দেখানোর চেষ্টা করছেন। এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় পায় ৬৪ লক্ষের মত নাম বাদ গিয়েছে বলে খবর। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর পরিষ্কার হয়ে যাবে যে, কত মানুষের নাম বাদ যাচ্ছে। আর এখনই যখন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এমনকি প্রতিদিন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হচ্ছেন, তখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পর তৃণমূল আর ভোটেই লড়বে না বলে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে চেনেন, তারা জানেন যে, মুখ্যমন্ত্রী চট করে ভেঙে পড়ার মানুষ নন। বিগত দিনে বাম সরকারের বিরুদ্ধে বহু লড়াই, আন্দোলন করেছেন তিনি। কিন্তু কখনই তাকে এতটা আতঙ্কিত, এতটা আক্রমনাত্মক হতে দেখা যায়নি। আর এখন তিনি ক্ষমতা হারানোর ভয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, তার চালাকি নির্বাচন কমিশন ধরে ফেলেছে এবং এসআইআর প্রক্রিয়ায় অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে জন্যেই তিনি যা ইচ্ছে তাই বলা শুরু করেছেন। আর এখানেই রয়েছে আসল গল্প। রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন, এখনই এত ছটফটানি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। তবে খেলা আরও বাকি রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এই তৃণমূল আর ভোটেই লড়বে না বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “সবে তো ৫৮ এবং ১১, ৬৯। ফাইনাল ভোটার লিস্ট দেখার পর উনিই বলবেন, আমি ভোটে লড়বো না।” বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন তারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কখন আতঙ্কিত হতে পারেন, কিসে আতঙ্কিত হতে পারেন, তা শুভেন্দুবাবু খুব ভালো মতই জানেন। আর বর্তমানে এসআইআর আতঙ্কে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার, চেঁচামেচি করছেন, তাতে শুভেন্দু অধিকারী নিশ্চিত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এই আর্তনাদ আরও বাড়বে।

Exit mobile version