Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“তৃণমূলের বন্ধুদের বলি, রাজ্যটার কি অবস্থা করেছেন!” ভরা সংসদে তুলোধোনা করলেন মোদী!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংসদে নিজেদের ওই সামান্য কয়েকজন সাংসদ নিয়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ, টিক্ষোভ করে প্রমাণ করার চেষ্টা করছে যে, তারা অনেক কিছু করে দেখিয়েছে। কিছুদিন আগেই তাদের নেত্রী দিল্লিতে গিয়ে বসেছিলেন। গতকাল তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। ফলে তিনি অনেক কিছু করে দিয়েছেন, এরকম একটি প্রচার তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। এই রাজ্যে শাসক দলের কয়েকজন সাংসদ দিল্লিতে গিয়ে হম্বিতম্বি করে বোঝানোর চেষ্টা করছেন যে, তারা অনেক কিছু করে দিয়েছেন। কিন্তু আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাবে বলতে গিয়ে সেই তৃণমূলের মুখোশ খুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের কথা তুলে ধরে বাংলায় কি অরাজকতার পরিস্থিতি চলছে, তা ভরা সংসদে তুলে ধরলেন তিনি।

এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ বাংলা দখল করতে চাইছে কিনা, তারা আদৌ বাংলা নিতে চায় কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির অন্যান্য হাইপ্রোফাইল নেতাদের বাংলায় এসে প্রচার করা এবং তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মধ্যে দিয়ে সেই ধারণা অনেকটাই ক্ষীর হয়ে গিয়েছে। সকলের মধ্যেই একটা বিষয় নিশ্চিত হয়ে গিয়েছে যে, এবার গোটা বিজেপি পরিবার বাংলাকে টার্গেট করেছে। আর বাংলায় এবার যে পরিবর্তন নিশ্চিত, তা ভরা সংসদেই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় তৃণমূল কিভাবে মানুষের ওপর অত্যাচার করছে, তা নিয়েও সোচ্চার হলেন তিনি।

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “আমার তৃণমূলের বন্ধুরা অনেক অভিযোগ করছেন। তাদের বলি, রাজ্যটার কি অবস্থা করেছেন! মহিলারা নির্যাতিতা, দুর্নীতি পর দুর্নীতি। আজ বিশ্বের উন্নত দেশগুলো অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। কিন্তু তৃণমূল তাদের বাঁচাতে আদালতে দৌড়াচ্ছে। ভারতীয়দের রুজিরুটি কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। আমরা তাদের তাড়াব। বাংলায় অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে।”

Exit mobile version