প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে সবথেকে বেশি যে নাম নিয়ে চর্চা চলছে, তা হচ্ছে, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। এতদিন এই রাজীব কুমারকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর অবশেষে গতকালের প্রার্থী তালিকায় তার নাম থাকায় বিরোধীদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই রাজীব কুমারকে দিয়ে এতদিন কতটা অবৈধ কাজ করিয়েছে এই রাজ্যের শাসক দল। আর সেই কারণেই তাকে সন্তুষ্ট রাখতেই তাকে এখন এই নতুন জায়গা দেওয়া হয়েছে বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা। আর এসবের মাঝেই তৃণমূলের প্রার্থী তালিকায় প্রাক্তন ডিজির নাম থাকা নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বিরোধীরা মাঝেমধ্যেই অভিযোগ করেন যে, তৃণমূলের নীতি আদর্শ বলতে কিছু নেই। এমনকি যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচিকে সবথেকে বড় কর্মসূচি বলে পালন করে, সেই শহীদ দিবসে যারা মারা গিয়েছিল এবং যারা সেই সময়ে এই গুলি চালানোর নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যেও অনেককে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রাধান্য দিয়েছে। এমনকি অনেককে ভোটে লড়ার জন্য টিকিট দিয়েছে, মন্ত্রী পর্যন্ত করেছে। স্বাভাবিক ভাবেই একুশে জুলাইয়ের মত বড় ঘটনায় যারা জড়িত ছিলেন, তাদেরকেই যখন প্রাধান্য দেওয়া হয়েছে, তখন রাজীব কুমারকে তো এই তৃণমূল কংগ্রেস প্রাধান্য দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ রাজীব কুমার তৃণমূলের দলদাস হয়ে যখন ডিজি ছিলেন, তখন কাজ করেছেন এবং তার কাছে ওই লাল ডায়েরি এবং সারদার ঘটনায় যে বিস্ফোরক তথ্য, তার সবটাই তিনি জানেন। আর সেই কারণেই তার মুখ বন্ধ রাখতে তাকে এই ধরনের পুরস্কার দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বলেই দাবি করছে বিরোধীরা।
এদিন রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম প্রকাশ হওয়া নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “যে শহীদ দিবস ওনারা পালন করেন, একুশে জুলাই, সেই শহীদ দিবসে যারা গুলি চালানোর কথা বলেছিলেন, তাদেরকে উনি বিধায়ক করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর। ভালো, মন্দ সব কিছুতেই ওনার অবদান রয়েছে। তাকে তো পুরস্কার দেওয়া উচিত।”
