Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় রাজীব কুমার! “ওর যা মেধা এবং প্রজ্ঞা….” একি বললেন শমীক!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে, সব থেকে বেশি যে নাম নিয়ে চর্চা চলছে, তা হচ্ছে, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার। এতদিন তার বিরুদ্ধে বিরোধীরা দলদাসের মত কাজ করার অভিযোগ করতেন। এমনকি এক সময় এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না পর্যন্ত দিয়েছিলেন। ফলে সেই রাজীব কুমারের কাছে যে সারদা সংক্রান্ত অনেক নথি এবং তথ্য রয়েছে এবং সেই ভান্ডা যদি ফাঁস হয়ে যায়, তাহলে যে তৃণমূল কংগ্রেস চাপে পড়ে যাবে, তা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট দিয়েছেন বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা। আর এবার গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

বলা বাহুল্য, এই রাজীব কুমারের সঙ্গে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা অত্যন্ত ভালো। এক সময় রাজ্যের ডিজি যখন এই রাজীব কুমার ছিলেন, তখন তাকে দিয়ে বিরোধীদের মিথ্যে মামলা দেওয়া থেকে শুরু করে হেনস্থা করার অনেক কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করিয়ে নিয়েছেন। অন্তত বিরোধীদের পক্ষ থেকে এখন সেই অভিযোগ আরও বেশি করে করা হচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছেন যে, এখন সেই রাজীব কুমারকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে একটাই শর্তে। কারণ, তিনি তৃণমূলের দুর্নীতির গোপন অনেক খবর জানেন। তাই সেই সমস্ত খবর যাতে ফাঁস না হয়ে যায়, সেই জন্যই সেই রাজীব কুমারকে খুশি রাখতে তাকে এত বড় উপহার দেওয়া হয়েছে বলেই দাবি করছেন বিরোধীরা। ইতিমধ্যেই গোটা বিষয়ে ঋণ শোধ করা হয়েছে বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “রাজীব কুমারের প্রজ্ঞা বা মেধা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠাচ্ছে, এটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু রাজীব কুমারের মত একজন মেধা সম্পন্ন ব্যক্তি, আইনজ্ঞ, যখন তিনি সব জেনেও, দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্য জানাতে ইডির কাছ থেকে ফাইল ছিনতাইয়ের অংশগ্রহণ করেছিলেন, তার পুরস্কার তো তিনি পাবেনই। সেটা পেয়েছেন।”

Exit mobile version