Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“তৃণমূল কংগ্রেস গোল ফুটবলের মত” খেলা হবে স্লোগানের বারোটা বাজিয়ে দিলেন শমীক!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মানুষের তৃণমূল কংগ্রেস সম্পর্কে আর বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। মানুষ চাইছে, তৃণমূলকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে। যেদিন থেকে রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন শমীক ভট্টাচার্য, সেদিন থেকেই প্রত্যেকটি সভা থেকে তিনি দাবি করছেন, এবারের লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের নয়। এবারের লড়াই সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের। তাই তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। আর এদিন আবারও তৃণমূলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে তৃণমূলের সব খেলা যে এবার শেষ, তা স্পষ্ট করলেন রাজ্য বিজেপির সভাপতি।

২৬ এর নির্বাচনে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত কারা জয়যুক্ত হবে, তা ভোট বাক্স খোলার পরেই স্পষ্ট হবে। তবে ভোটের আগে থেকেই যে উত্তাপ ছড়িয়ে পড়ছে, তাতেই বোঝা যাচ্ছে যে, শুধু তৃণমূল এবার একাই খেলতে পারবে না। তারা যথেষ্ট চাপে রয়েছে। আর সেই কারণেই এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে পরিস্থিতিকে নিজেদের দিকে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে বিজেপি প্রথম দিন থেকেই নিশ্চিত যে, তারা এবার ক্ষমতায় আসছে। আর এই নিয়ে তাদের নেতাদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট হতে দেখা যাচ্ছে। গতকাল আবারও তৃণমূল যে চলে যাচ্ছেই, সেই ব্যাপারে আরও জোরদার প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসকে মানুষ একটা গোল ফুটবলের মত মনে করে। যার মধ্যে নেতা-নেত্রী মন্ত্রী সবাই আছে। ওই ফুটবলটাকে এবার বাংলার মানুষ জালে ঢুকিয়ে দেবে। ওরা অনেক খেলা হবে, খেলা হবে বলছিলেন তো। মেসিকেও নিয়ে এসেছিলেন, মেসির বদলে টুসিকে দেখিয়েছেন। তাই গ্যালারিতে জেন জিরা আওয়াজ তুললো, চোর, চোর, চোর বলে। তার মানে মেসির জালে মেসির বলই ঢুকে যাচ্ছে। শেষ।”

Exit mobile version