Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলে চরম বিপর্যয়! বীরভূমের বুকে একী কাণ্ড ঘটিয়ে বসলেন দলেরই সদস্যরা!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দল রাজ্যে ক্ষমতায় নেই, তার ওপর এবার বীরভূমে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতিতে এবার তৃণমূলের বিরুদ্ধেই অনাস্থা আনলেন খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সমিতি সদস্যরা। ‘কালীঘাট তৃণমূল’ পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এবার সরাসরি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ঋতব্রতপন্থী পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই বেনজির অনাস্থা প্রস্তাবের জেরে বর্তমানে চরম টালমাটাল সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির রাজনৈতিক পরিকাঠামো।সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ মারাত্মক অভিযোগঅনাস্থা আনা পঞ্চায়েত সমিতির সদস্যদের মূল ক্ষোভ সভাপতির কার্যপদ্ধতি ও উদাসীনতা নিয়ে।

সদস্যদের অভিযোগ:রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সভাপতি দিনের পর দিন পঞ্চায়েত সমিতিতে অনুপস্থিত থাকছেন। কারও সাথে ন্যূনতম যোগাযোগ রাখা তো দূর, পঞ্চায়েত সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যদের কোনো গুরুত্ব দিতেই তিনি সম্পূর্ণ নারাজ।

এই অনাস্থা প্রস্তাবের জেরে তৃণমূলের অন্দরে ‘কালীঘাটপন্থী’ এবং ‘ঋতব্রতপন্থী’—এই দুই শিবিরের ফাটল ও গোষ্ঠীদ্বন্দ্ব এবার একেবারে প্রকাশ্য প্রশাসনিক স্তরে চলে এলো। দিনের পর দিন গুরুত্ব না পেয়ে এবং এলাকার মানুষের কাজ থমকে থাকায় শেষমেশ সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই সদস্যরা, যা নিয়ে বর্তমানে সাঁইথিয়ার রাজনৈতিক সমীকরণ অত্যন্ত উত্তপ্ত।

Exit mobile version